পরমাণু বিষয়ে কিমের সঙ্গে আলোচনা করতে চান ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i9625-পরমাণু_বিষয়ে_কিমের_সঙ্গে_আলোচনা_করতে_চান_ডোনাল্ড_ট্রাম্প
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পিয়ংইয়ং’কে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৮, ২০১৬ ০৬:২৬ Asia/Dhaka
  • পরমাণু বিষয়ে কিমের সঙ্গে আলোচনা করতে চান ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পিয়ংইয়ং’কে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, কিমের সঙ্গে কথা বলতে কোনো অসুবিধা নেই। পাশাপাশি তিনি চীনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবেন বলেও জানান।

অবশ্য উত্তর কোরিয়ার নেতার সঙ্গে কীভাবে আলোচনা করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানান নি তিনি। দ্বিপক্ষীয় বৈঠক নাকি মুখোমুখি আলোচনা হবে তাও জানাতে অস্বীকার করেন ট্রাম্প।#

মূসা রেজা/১৮