গুয়ামে মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
মার্কিন একটি বি-৫২ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের মার্কিন বিমান বন্দরে বিধ্বস্ত হয় এটি।
মার্কিন কর্মকর্তারা আজ(বৃহস্পতিবার)বলেছেন, এটি গতকাল বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে গেলেও বি-৫২এইচ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমানের সাত ক্রু’র সবাই প্রাণে বেঁচে গেছেন। নিয়মিত প্রশিক্ষণ মিশনে বিমানটি নিয়ে ক্রু’রা আকাশে উড়েছিলেন বলে উল্লেখ করা হয়েছ। বিমানটি ওড়ার পরেই বিধ্বস্ত হয়েছে বলে জানানো হলেও এর কারণ জানানো হয় নি। অবশ্য এ নিয়ে তদন্ত চলছে বলে উল্লেখ করা হয়েছে।
বি-৫২কে মার্কিন বিমান বাহিনীর প্রধান বোমারু বিমান হিসেবে ধরা হয়। ৬০ বছরের বেশি সময় ধরে এ বিমান ব্যবহার করছে আমেরিকা। ১৯৬০ এবং ১৯৭০’এর দশকে ভিয়েতনাম যুদ্ধে নির্বিচারে বোমাবর্ষণ করতে বি-৫২ ব্যবহার করেছে আমেরিকা।#
পার্সটুডে/মূসা রেজা/১৯