মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা মনসুর নিহত!
https://parstoday.ir/bn/news/world-i9997-মার্কিন_ড্রোন_হামলায়_আফগান_তালেবান_নেতা_মোল্লা_মনসুর_নিহত!
আমেরিকার ড্রোন হামলায় আফগানিস্তানের তালবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। পাকিস্তানের ভেতরে প্রত্যন্ত এলাকায় এ হামলা চালানো হয়েছে। আর এর মধ্য দিয়ে তালেবানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা বানচাল করে দেয়া হলো বলেও ধারণা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০১৬ ০৮:১৬ Asia/Dhaka
  • মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা মনসুর নিহত!

আমেরিকার ড্রোন হামলায় আফগানিস্তানের তালবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। পাকিস্তানের ভেতরে প্রত্যন্ত এলাকায় এ হামলা চালানো হয়েছে। আর এর মধ্য দিয়ে তালেবানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা বানচাল করে দেয়া হলো বলেও ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ড্রোন হামলার অনুমোদন নিয়েছেন। মোল্লা মনসুরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হামলায় মনসুরের গাড়িতে সফরকারী আরেক ব্যক্তি নিহত হয়েছে। অবশ্য কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয় নি বলে দাবি করেন তিনি।

মার্কিন স্পেশাল অপারেশন বাহিনীর কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

এদিকে ওবামা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ এক কর্মকর্তা বলেছন, দূরবর্তী এলাকা হওয়ায় মনসুর নিহত হওয়ার বিষয়ে সত্যিকার ভাবে নিশ্চিত হতে আরো কয়েক দিন লেগে যাবে। অবশ্য মার্কিন প্রতিরক্ষা দফতর ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু তালেবান নেতা নিহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলে নি তারা।

মোল্লা মনসুর সত্যিই নিহত হলে তালেবানের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে নেতৃত্বের প্রশ্নে প্রচণ্ড সংঘাত শুরু হবে। তালেবানের প্রতিষ্ঠাদাতা নেতা মোল্লা মোহাম্মদ ওমরের মারা যাওয়ার দু’বছর পর বিষয়টি প্রকাশ করা হয়েছিল। গত বছর এটি প্রকাশিত হওয়া পর শান্তি আলোচনা অচল হয়ে পড়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২২