162
হযরত লোকমান (আ.)-এর ক্রীতদাস জীবনের গল্প
রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই হযরত লোকমান (আ.) এর নাম শুনেছো। তিনি ছিলেন প্রাচীন যুগের একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। তিনি সারাজীবন মানুষকে মূল্যবান উপদেশ দিয়ে গেছেন। তার সময়ে জ্ঞানগরিমা, বিবেক-বুদ্ধি, ভালো কথা ও সৎ কাজে তিনি ছিলেন সবার সেরা। আর এ কারণেই নবী না হওয়ার পরও তাঁর নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহতায়ালা পবিত্র কুরআনে লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলেছেন, 'আমি লোকমানকে হেকমত তথা বুদ্ধি ও বিচক্ষণতা দিয়েছিলাম।'