130
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান
রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 'ঈদ মুবারক'। বছর ঘুরে আমাদের মাঝে আবারো ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। পশ্চিমাকালে শাওয়ালের নতুন চাঁদ উঠার পরই শুরু হয়ে গেছে ঈদের আনন্দ। তবে এ আনন্দ একা একা নয়, উপভোগ করতে হবে সবাই মিলে। ঈদের হাসি- আনন্দ বিলিয়ে দিতে হবে গরীব, ইয়াতিম, মিসকিন সবার মাঝে।