-
জনসমর্থন না থাকলে,আগুন সন্ত্রাস করে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী
নভেম্বর ২১, ২০২৩ ১৫:০২জনগণের সমর্থন না থাকলে, মানুষ পুড়িয়ে আগুন সন্ত্রাস করে কোন কিছু অর্জন করা যায় না। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং ২০২২-২৩ সালে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদের পদকে ভূষিতকরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় নাশকতাকারীদের শুভবুদ্ধি হবে বলেও প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।
-
কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, ফলপ্রসু আলোচনার দাবি ইসির
নভেম্বর ১৯, ২০২৩ ১৪:৫৩বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী বিদেশী নানা মহলে রয়েছে মিশ্র আলোচনা। বিদেশীরা কোন দেশের আভ্যন্তরীণ নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। কিন্তু তারা নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিতের জন্য পর্যবেক্ষণ করে।
-
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু, তালা ঝুলছে বিএনপি অফিসে
নভেম্বর ১৮, ২০২৩ ১৪:৫১বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি। আজ (শনিবার) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে প্রথম দলীয় মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।
-
একনজরে ১৭ নভেম্বর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর
নভেম্বর ১৭, ২০২৩ ১২:৪২সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৭ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর অনলাইন ভার্সন ও ই পেপারের বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
-
জনগণ ভোট দিলেই নির্বাচন গ্রহণযোগ্য-আইনমন্ত্রী; বিএনপি না আসলেও অন্যরা আসবে- তথ্যমন্ত্রী
নভেম্বর ১৬, ২০২৩ ১৫:১৮নির্বাচনে জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য, সেখানে কে অংশ নিল আর কে না নিল সেটি বড় ব্যাপার না বলে মন্তব্য করেছেন আইন বিচারক সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
-
তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল, বিএনপির প্রত্যাখ্যান
নভেম্বর ১৬, ২০২৩ ১৫:০০জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন বুধবার সন্ধ্যা ৭ টায়। ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেছে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।
-
নির্বাচনী তফসিলের আগেই কি সংলাপ, না তফসিল আটকে যাবে সংলাপের শর্তে?
নভেম্বর ১৪, ২০২৩ ১৪:৪০আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিলের বিষয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এরপরেই প্রথমবারের মতো সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।
-
রেলসেবা পৌঁছালো কক্সবাজারে,আইকনিক রেলস্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নভেম্বর ১১, ২০২৩ ১৪:৪৬দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটিয়ে এবার রেলসেবা পৌঁছালো পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত। নবনির্মিত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বহুল প্রতীক্ষিত রেললাইন ও কক্সবাজারের ঝিনুক আদলের আইকনিক রেলস্টেশন আজ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
বিএনপিকে যদি ধ্বংস করে দেয়া হয়, তারপর কি হবে!
নভেম্বর ১০, ২০২৩ ১৮:২৮বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। খুব শিগগিরি তফসিল ঘোষণা হতে যাচ্ছে। এরমধ্যে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত ও সংঘাতময় হয়ে উঠেছে। বাংলাদেশে বর্তমানে বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনকে যদি পেশিশক্তি, প্রশাসনিক শক্তি,পুলিশ কিংবা গোয়েন্দা বাহিনী দিয়ে বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে কিছুই বলার থাকে না। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন সাবেক সেনা কর্মকর্মা ও সাংবাদিক আবু রুশদ।
-
একনজরে ৯ নভেম্বর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর
নভেম্বর ০৯, ২০২৩ ০৮:২৩রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।