-
সন্ত্রাসবাদের ধুয়া: ১৩৮ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন
এপ্রিল ১৬, ২০১৯ ১৪:৫২সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বাহরাইনের ১৩৮ ব্যক্তিকে তিন বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এর মধ্যে ৬৯ জনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। একইসঙ্গে ১৩৮ জনের সবার নাগরিকত্ব কেড়ে নিয়েছে সরকার।
-
মিথ্যা বলে ইরানের সম্পদ ডাকাতি করতে পারে না আমেরিকা
মার্চ ২৮, ২০১৯ ১২:১৪লুক্সেমবার্গের একটি আদালত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্পদ আটক করার বিষয়ে মার্কিন সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করে যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তেহরান।
-
সৌদি যুবরাজের সফরে কত ব্যয় হয়েছে- জানতে চেয়েছে পাক আদালত
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৬:২৩সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সম্প্রতি পাকিস্তানে দু দিনব্যাপী সফরের সময় ইসলামাবাদ সরকার তার জন্য কী কী খরচ করেছে সে সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে লাহোর হাইকোর্ট। সৌদি যুবরাজের সঙ্গে ৪০ সদস্যের একটি প্রতিনিধিদলও পাকিস্তান সফর করে।
-
মার্কিন বিচারব্যবস্থার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ অব্যাহত রাখুন: মারজিয়া
জানুয়ারি ২৪, ২০১৯ ১২:৩০মার্কিন বিচারব্যবস্থার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির সাংবাদিক মারজিয়া হাশেমি। বুধবার মার্কিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি এ আহ্বান জানান।
-
মারজিয়া হাশেমিকে কাল হাজির করা হচ্ছে আদালতে
জানুয়ারি ২২, ২০১৯ ১৩:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির খ্যাতিমান প্রেজেন্টার মারজিয়া হাশেমিকে আগামীকাল (বুধবার) মার্কিন আদালতে হাজির করা হবে। তার বড় ছেলে হোসেইন জানিয়েছেন, বুধবার ২৩ সদস্যের জুরি বোর্ড তার মায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
-
‘শিগগিরি নাও হতে পারে মারজিয়া হাশেমির মুক্তি’
জানুয়ারি ১৯, ২০১৯ ১১:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির নারী সাংবাদিক মারজিয়া হাশেমিকে শিগগিরি মুক্তি দেয়া হবে না বলে আশংকা প্রকাশ করেছেন তার স্বজনেরা। এরইমধ্যে মার্কিন আদালত মারজিয়াকে আটকের কথা নিশ্চিত করে বলেছে, তার জবানবন্দী নেয়া হচ্ছে এবং বিচার কাজের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ।
-
দুর্নীতির দায়ে আরো এক ধনাঢ্য ব্যবসায়ীকে ফাঁসি দিল ইরান
ডিসেম্বর ২২, ২০১৮ ১৫:৪৬হামিদ রেজা বাকেরি দারমানি নামে ইরানের আরো এক দুর্নীতিগ্রস্ত ধনাঢ্য ব্যবসায়ীর ফাঁসি কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে ইরানের বিভিন্ন ব্যাংক ও একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার থেকে ১০ ট্রিলিয়ল রিয়াল বা ১০ কোটি ডলার সমপরিমাণ অর্থ প্রতারণা করার অভিযোগ ছিল।
-
ইরানে 'স্বর্ণমুদ্রার সুলতান' ও সহযোগীর ফাঁসি কার্যকর
নভেম্বর ১৪, ২০১৮ ১৫:২৭ইরানে 'স্বর্ণমুদ্রার সুলতান' নামে পরিচিত ওয়াহিদ মাযলুমিন ও তার সহযোগী ইসমাইল কাসেমিকে আজ ফাঁসি দেওয়া হয়েছে। আজ (বুধবার) সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
-
নির্বাচনের আগে বাহরাইনের বিরোধীদলীয় নেতাদের যাবজ্জীবন
নভেম্বর ০৪, ২০১৮ ১৩:৫২বাহরাইনের আপিল আদালত দেশটির বিরোধীদলীয় আল-ওয়েফাক জোটের শীর্ষ পর্যায়ের তিন নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। প্রতিবেশী কাতারের হয়ে গোয়েন্দাগিরি করার কথিত অভিযোগে এ শাস্তি দেয়া হলো। বাহরাইনের সরকারি কৌঁসুলির দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে রায়ের কথা জানানো হয়েছে।
-
আদালতের রায় ইরানের পক্ষে; কোণঠাসা আমেরিকা: রয়েছে প্রতিশোধ নেয়ার আশঙ্কা
অক্টোবর ০৪, ২০১৮ ১৩:২৫হেগের আন্তর্জাতিক আদালত এক ঐতিহাসিক রায়ে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।