-
আফগানিস্তানে আবার তেল রপ্তানি শুরু করল ইরান
আগস্ট ২৫, ২০২১ ০৭:১৭প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য আবার পুরোদমে শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
বিদেশগামী আফগানদের কাছ থেকে চাঁদা তুলছে মার্কিন সেনারা
আগস্ট ২৫, ২০২১ ০২:১৯আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে মার্কিন সেনারা চাঁদা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর কিছু আফগান নাগরিকের মধ্যে দেশত্যাগের হিড়িক পড়ে যায়।এই সুযোগে বিমানবন্দরে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনারা আফগান নাগরিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে নিচ্ছে।
-
আফগান নাগরিকদের দেশত্যাগে উৎসাহ দেবেন না: জবিউল্লাহ মুজাহিদ
আগস্ট ২৫, ২০২১ ০১:৪৯আফগান নাগরিকদের দেশত্যাগ করে পশ্চিমা দেশগুলোতে চলে যেতে উৎসাহ না দেয়ার জন্য আমেরিকাকে সতর্ক করে দিয়েছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র মঙ্গলবার রাতে তার দ্বিতীয় সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
তালেবানের ওপর চাপ সৃষ্টি করার ব্যাপারে বেইজিং-এর হুঁশিয়ারি
আগস্ট ২৫, ২০২১ ০১:২৭আফগানিস্তানের তালেবানের ওপর চাপ সৃষ্টি করার ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করে দিয়েছে চীন। বেইজিং বলেছে, তালেবানের ওপর চাপ প্রয়োগ করে আফগান সংকটের সমাধান করা যাবে না।
-
মোল্লা বারাদারের সঙ্গে কাবুলে গোপনে সাক্ষাৎ করেছেন সিআইএ প্রধান
আগস্ট ২৫, ২০২১ ০১:২০মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস আফগানিস্তানের রাজধানী কাবুলে গোপনে তালেবান নেতা মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
-
ইরান ও মধ্য এশিয়ার তিন দেশ সফরে বেরিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ২৪, ২০২১ ১৫:৪১পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আফগান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা করতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গেছেন। ইরানের পাশাপাশি তিনি মধ্য এশিয়ার তিন দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান সফর করবেন।
-
কোনো বিমান ছিনতাই হয়নি, সব ফিরে এসেছে: ইউক্রেনের স্বীকারোক্তি
আগস্ট ২৪, ২০২১ ১৩:০৪অবশেষে বিমান ছিনতাই হওয়ার খবর অস্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো আজ (মঙ্গলবার) বলেছেন, ‘আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাইয়ের পর তা ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। কারণ আফগানিস্তান থেকে ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে যেসব বিমান কাবুলে পাঠানো হয়েছিল সেগুলো কিয়েভে ফিরে এসেছে। একটি বিমানও ক্ষতির শিকার হয়নি।’
-
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টায় সহযোগিতা করবে ইরান: প্রেসিডেন্ট রাইসি
আগস্ট ২৪, ২০২১ ১২:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময়ই এ অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ কারণে দেশটি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আফগানিস্তানে সকল দল, মত ও পক্ষের অংশগ্রহণে ওই দেশটির বিরাজমান সমস্যা সমাধান করা যায় এবং দেশটিতে শান্তি ফিরে আসে। তাদেরকে এমন অবস্থায় পৌছতে হবে যাতে প্রতিবেশী কোনো দেশ ক্ষতিগ্রস্ত না হয়।
-
বরিশালের ঘটনা সরকার ও প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কদর্য রূপ
আগস্ট ২৪, ২০২১ ১২:৩৪শ্রোতা/পাঠক! ২৪ আগস্ট মঙ্গলবারে কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
আলোচনা ব্যর্থ হলে তালেবানের সঙ্গে লড়াই করতে প্রস্তুত আফগান জাতীয় বীরের ছেলে
আগস্ট ২৪, ২০২১ ১২:২৯আফগানিস্তানের জাতীয় বীর আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ বলেছেন, তালেবানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে প্রতিরোধ যুদ্ধের জন্য তারা প্রস্তুত। তিনি আরও বলেছেন, পাঞ্জশির এলাকা তালেবানের কাছে আত্মসমর্পণ করবে না।