-
ইরানে ২ বছর পর শূন্যে নামল করোনায় মৃত্যু
জুন ০২, ২০২২ ১৩:১৭ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। গত দুই বছর তিন মাস দশ দিনের মধ্যে এই প্রথম মৃত্যুশূন্য কোনো দিন দেখল ইরান।
-
পার্টিগেট কেলেঙ্কারি: অকপটে দায় স্বীকার করে ক্ষমা চাইলেন জনসন
মে ২৭, ২০২২ ০৩:২০ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা মহামারির সময় কয়েকটি পার্টিতে নিজের উপস্থিতির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। করোনা মহামারির কারণে যখন ব্রিটেনজুড়ে লকডাউন চলছিল এবং গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তখন এসব পার্টির খবর প্রকাশের ঘটনা জনসন সরকারের জন্য বড় ধরনের কেলেঙ্কারির জন্ম দিয়েছে এবং একে ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে অভিহিত করা হচ্ছে।
-
করোনা আক্রান্ত বিল গেটস, আছেন আইসোলেশনে
মে ১১, ২০২২ ১৩:৩০মার্কিন ধনকুবের এবং ‘সফটওয়্যার মুঘল’ বিল গেটস করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) ডাক্তারি পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। পরিপূর্ণভাবে সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।
-
ইরানের তেল বিক্রি দ্বিগুণ হয়েছে: প্রেসিডেন্ট রায়িসি
মে ১০, ২০২২ ০৭:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, তার সরকার গত আগস্ট মাসে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত দেশের তেল বিক্রি দ্বিগুণ হয়েছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এটি সম্ভব হয়েছে। ফলে তেল বিক্রি নিয়ে কোনো চিন্তা নেই।
-
নিউ ইয়র্কে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে
মে ০৭, ২০২২ ০৬:০৯আমেরিকার নিউ ইয়র্ক শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে সেখানে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হচ্ছে, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি।
-
চীনে করোনার প্রকোপ বৃদ্ধি; স্থগিত হলো এশিয়ান গেমস
মে ০৬, ২০২২ ১৩:৩২আসন্ন এশিয়ান গেমস স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৬ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। এ বছরের সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমস।
-
করোনা আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন
মে ০৫, ২০২২ ১৩:৫৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল (বুধবার) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার কথা জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
-
ইরানে করোনায় মৃত্যুর সংখ্যা এক অঙ্কের ঘরে: নতুন নীতিমালা ঘোষণা
মে ০৪, ২০২২ ১২:৫৭ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয় জানিয়েছে: করোনায় এ পর্যন্ত সর্বমোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ১৩৮।
-
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত; পেছাতে পারে ভারত সফর
মার্চ ২৮, ২০২২ ১৩:৪০দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত করোনায় আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) দখলদার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নাফতালি বেনেতের করোনাভাইরাস শনাক্ত হওয়ার এ খবর জানিয়ে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা ভালো।
-
‘ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য প্রাচ্য ও পাশ্চাত্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে’
মার্চ ২১, ২০২২ ০৪:০৭ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ওপর আট বছরের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় প্রাচ্য ও পাশ্চাত্যের সব শক্তি ইরানের বিরুদ্ধে এক শিবিরে অবস্থান করলেও এখন এসব দেশ ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে। এর মাধ্যমে ইরানি জনগণের শক্তিমত্তা ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।