-
পণবন্দিদের মুক্ত করার আলোচনায় ‘প্রকৃত অগ্রগতি’ অর্জিত হয়েছে: ওয়াশিংটন
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ০৮:১১গাজা উপত্যকায় হামাস’সহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর হাতে আটক ইসরাইলি পণবন্দিদের মুক্ত করার আলোচনায় ‘প্রকৃত অগ্রগতি’ অর্জিত হয়েছে বলে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
-
রাফাহ শহরে ভয়াবহ ইসরাইলি হামলা: শতাধিক ফিলিস্তিনি শহীদ, আহত ২৩০
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ০৭:৪০অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের বিমান ও স্থল হামলায় নারী-শিশুসহ শত শত ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসনের পরিকল্পনার ব্যাপারে বিশ্বব্যাপী নিন্দা-প্রতিবাদ সত্ত্বেও নেতানিয়াহুর সরকার এই বর্বর হামলা চালালো।
-
ইসরাইলি আগ্রাসনে গাজা ও পশ্চিম তীরের অর্থনীতি ধসে পড়েছে: আইএমএফ
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ০৬:০১ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের অর্থনীতি ধসে পড়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জিওর্জিয়েভা। তিনি বলেছেন, শুধুমাত্র ‘টেকসই শান্তি’ এই পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে।
-
রাফাহ শহরে হামলা হলে বন্দি মুক্তির আলোচনা বাতিল করা হবে: হামাস
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ০৫:৫৩ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে স্থল অভিযান শুরু করলে এটির সঙ্গে পণবন্দি মুক্তির আলোচনা বাতিল করে দেয়ার হুমকি দিয়েছে হামাস। সংগঠনটির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, “রাফাহ শহরে দখলদার বাহিনীর যেকোনো হামলা বন্দি বিনিময় আলোচনাকে হুমকিগ্রস্ত করবে।”
-
গাজা উপত্যকা থেকে আরেকটি ব্রিগেড প্রত্যাহার করে নিল ইসরাইল
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১২:০১ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা থেকে তার আরেকটি ব্রিগেড প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে। ইসরাইলি বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, এটি গাজার খান ইউনিস শহর থেকে তার ইঞ্জিনিয়ারিং কমব্যাট ব্যাটালিয়নের ২৭১ ব্রিগেডকে প্রত্যাহার করে নিয়েছে।
-
গাজা পশ্চিমা সভ্যতার আসল চেহারা ফাঁস করে দিয়েছে: ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৩:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজার দুঃখ-দুর্যোগ কেবল মুসলিম বিশ্বের দুর্যোগ নয় বরং তা গোটা মানবতার দুর্যোগ। গাজা পরিস্থিতি পশ্চিমা সভ্যতার আসল চেহারা-চরিত্র সব ফাঁস করে দিয়েছে। পশ্চিমা সভ্যতায় এমন চরম নির্মমতাও গ্রহণযোগ্য যে, তারা হাসপাতালে হামলা চালাতে পারে, একরাতে শত শত মানুষকে হত্যা করতে পারে। তারা মাত্র চার মাসে প্রায় ৩০ হাজার মানুষকে হত্যা করেছে। তিনি আরও বলেন, গাজার ঘটনা থেকে বিশ্ব ব্যবস্থার অকার্যকারিতা বোঝা যায়।
-
মার্কিন ও ব্রিটিশ জাহাজে আবারো হামলা চালালো ইয়েমেনের সেনারা
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১৫:৩৮ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, তার দেশের নৌবাহিনী নতুন করে আমেরিকা এবং ব্রিটিশ জাহাজে দুই দফা হামলা চালিয়েছে। আজ (মঙ্গলবার) সকালে রাজধানী সানা থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
-
গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা; ইরাকের ভূখণ্ডে মার্কিন হামলার নিন্দা
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১১:৩২ইরাকি ভূখণ্ডে তৎপর সন্ত্রাসবিরোধী প্রতিরোধকামী সংগঠনগুলোর অবস্থানে মার্কিন বিমান হামলার কঠোর নিন্দা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরাকি উপ-স্থায়ী প্রতিনিধি আব্বাস কাধোম ওবায়েদ আল-ফাতলাউয়ি। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সংকটের বিস্তার ঘটার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণের তৃতীয় চালান পাঠালো ইরান
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১৬:৪০ইসলামী প্রজাতন্ত্র ইরান অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধপীড়িত জনগণের জন্য মানবিক ত্রাণের তৃতীয় চালান পাঠিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কলিভান্দ আজ (রোববার) একথা জানিয়েছেন।
-
গাজা উপত্যকায় ইসরাইলের আরো ১ সেনা নিহত; মোট নিহত হলো ২২৫
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১০:০২গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। ইসরাইলি বাহিনী আজ সকালে তাদের ইঞ্জিনিয়ারিং কোরের ওই সেনার মৃত্যুর খবর স্বীকার করেছে। ইসরাইলের স্বীকারোক্তি মতে- এ পর্যন্ত শুধুমাত্র গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে মোট ২২৫ জন সেনা নিহত হয়েছে।