• আমেরিকার নয়া দাবি-দাওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই: আব্দুল্লাহিয়ান

    আমেরিকার নয়া দাবি-দাওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই: আব্দুল্লাহিয়ান

    মার্চ ১১, ২০২২ ০৪:৪৩

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকা নতুন করে যেসব দাবি-দাওয়া তুলে ধরেছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকতে পারে না। তিনি আরো বলেছেন, ইরানের ওপর থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ভিয়েনায় সংলাপ হচ্ছে; কাজেই ভিন্ন দাবি উত্থাপন করে এই সংলাপের মূল স্রোতকে বাধাগ্রস্ত করার চেষ্টা মেনে নেয়া হবে না।

  • ভিয়েনায় অচিরেই পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি সই হতে পারে: রাশিয়া

    ভিয়েনায় অচিরেই পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি সই হতে পারে: রাশিয়া

    মার্চ ১০, ২০২২ ০৮:৩২

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি ফলদায়ক সমাপ্তির দিকে যাচ্ছে বলে খবর দিয়েছেন ওই আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ। তিনি বলেছেন, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। তিনি বুধবার ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন, দু’একদিনের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যেতে পারে বলে তিনি আশা করছেন।

  • ভিয়েনা সংলাপে ইরান কখনো তার রেড লাইন থেকে সরে আসবে না

    ভিয়েনা সংলাপে ইরান কখনো তার রেড লাইন থেকে সরে আসবে না

    মার্চ ০৯, ২০২২ ০৬:৪২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে যে আলোচনা চলছে তাতে তেহরানের সামনে রেড লাইন রয়েছে এবং তেহরান কখনো সেই রেড লাইন থেকে পিছু হটবে না।

  • ভিয়েনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

    ভিয়েনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

    মার্চ ০৮, ২০২২ ০৩:৪৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় নিজের রেড লাইনগুলো রক্ষা করবে তার দেশ এবং ওই আলোচনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি গতকাল (সোমবার) তেহরানে ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • ভিয়েনা সংলাপ চুক্তির অনেক কাছাকাছি রয়েছে: ব্রিটিশ আলোচক

    ভিয়েনা সংলাপ চুক্তির অনেক কাছাকাছি রয়েছে: ব্রিটিশ আলোচক

    মার্চ ০৫, ২০২২ ০৪:৪৯

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় অচিরেই একটি চুক্তি সম্ভব বলে জানিয়েছেন ওই সংলাপে অংশগ্রহণকারী ব্রিটিশ প্রতিনিধিদলের প্রধান স্টেফানি আল-কাক। তিনি গতকাল (শুক্রবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

  • আমেরিকার অপেক্ষায় চিরকাল বসে থাকবে না ইরান: খাতিবজাদে

    আমেরিকার অপেক্ষায় চিরকাল বসে থাকবে না ইরান: খাতিবজাদে

    মার্চ ০১, ২০২২ ১০:৫৫

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকলেও সেজন্য চিরকাল অপেক্ষা করবে না। ইরান ভিয়েনা সংলাপে নিজের অবস্থান কঠোর করে রেখেছে এবং এ অবস্থা অব্যাহত থাকলে আমেরিকা ওই আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুমকি দেয়ার পর খাতিবজাদে এ মন্তব্য করেন।

  • ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া পর্যালোচনা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া পর্যালোচনা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫২

    ভিয়েনা সংলাপ থেকে একটি সম্ভাব্য চুক্তি বের করে আনার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া তৈরির কাজ প্রায় শেষ হয়েছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, আমরা আন্তরিকতার সঙ্গে চুক্তির খসড়া পর্যালোচনা করছি; তবে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা যাবে কিনা তা নির্ভর করছে আলোচনার অন্য পক্ষগুলোর সদিচ্ছার ওপর।

  • ভিয়েনা সংলাপে রেড লাইন অতিক্রম করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    ভিয়েনা সংলাপে রেড লাইন অতিক্রম করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ২৬, ২০২২ ০৩:৫৫

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ভিয়েনা সংলাপে তার দেশ নিজের রেড লাইনগুলো অতিক্রম করবে না।তিনি গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ নীতি-অবস্থান ঘোষণা করেন।

  • ভিয়েনা সংলাপ স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

    ভিয়েনা সংলাপ স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ২৪, ২০২২ ০৫:০৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তবে আমেরিকা এখন পর্যন্ত নিজের সদিচ্ছা প্রদর্শনের কোনো পদক্ষেপ নেয়নি বলেও তিনি অভিযোগ করেছেন।

  • সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে একঘরে করা যায়নি: পররাষ্ট্রমন্ত্রী

    সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে একঘরে করা যায়নি: পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৪:৫৮

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ভিয়েনায় শুধুমাত্র আলোচনার জন্য আলোচনায় অংশ নেয়নি বরং তেহরানের মূল লক্ষ্য একটি ভালো চুক্তি স্বাক্ষর করা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে দমিয়ে রাখতে পারেননি।