• ডিজিটাল পাসপোর্ট: ভ্রাম্যমান ইউনিট তেহরান আসছে ২৭ সেপ্টেম্বর

    ডিজিটাল পাসপোর্ট: ভ্রাম্যমান ইউনিট তেহরান আসছে ২৭ সেপ্টেম্বর

    সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১১:১০

    ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্টের আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার একটি ভ্রাম্যমান এমআরপি ইউনিট তেহরান এসে পৌঁছাবে। তেহরানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এ.টি.এম. মোনেমুল হক স্বাক্ষরিত নতুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়েছে।