-
অস্টিনের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে যেতে বাধ্য হলেন নেতানিয়াহু
মার্চ ১০, ২০২৩ ১২:২৯হাজার হাজার ইসরাইলি বিক্ষোভকারীর প্রতিবাদ ও সড়ক অবরোধের কারণে তেল আবিব সফরে পৌঁছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বিমানবন্দরের বাইরে বের হতে পারেন নি। ফলে তার সঙ্গে বিমানবন্দরে গিয়ে দেখা করতে বাধ্য হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
-
বাম-কংগ্রেস নেতারা সোচ্চার, পশ্চিমবঙ্গে ৯ মার্চ প্রতিবাদ বিক্ষোভের ডাক
মার্চ ০৭, ২০২৩ ১২:৪৯ভারতের ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যজুড়ে ব্যাপক সহিংসতার অভিযোগে সোচ্চার হয়েছে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট এবং কংগ্রেস দলের নেতৃবৃন্দ। ওই ইস্যুতে পশ্চিমবঙ্গে আগামী ৯ মার্চ প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বামফ্রন্ট।
-
ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি ও অস্ট্রিয়ায় বিক্ষোভ
মার্চ ০৬, ২০২৩ ১১:৪৩ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি এবং অস্ট্রিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। এক বছরের মাথায় এসে যখন এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে তখন জার্মানি ও অস্ট্রেলিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
-
মহড়া প্রশিক্ষণ বয়কট করল ইসরাইলের রিজার্ভ পাইলটেরা
মার্চ ০৬, ২০২৩ ০৯:৩১ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র কথিত বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে অংশ নিয়েছে বিমানবাহিনীর কয়েক ডজন রিজার্ভ পাইলট। তারা বলেছে, নেতানিয়াহুর বিতর্কিত কর্মসূচির প্রতিবাদে তারা একদিন প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।
-
রামস্টেইন বিমানঘাঁটির বাইরে জার্মান নাগরিকদের বিক্ষোভ
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৫:৪৬ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে রামস্টেইন সামরিক ঘাঁটির বাইরে জার্মানির শত শত মানুষ বিক্ষোভ করেছে। এই ঘাঁটি ইউরোপ মহাদেশে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির একটি। ইউক্রেনকে অস্ত্র এবং অন্যান্য সহযোগিতা দেয়ার জন্য পশ্চিমা নেতারা গত কয়েক বছর ধরে এই ঘাঁটিতে নিয়মিতভাবে বৈঠক করে আসছেন।
-
ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়ার প্রতিবাদে বার্লিনে হাজারো মানুষের বিক্ষোভ
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:১২রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়ার বিষয়ে জার্মানির সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে রাজধানী বার্লিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। জার্মানির লেফট পার্টি বা ডি লিংক এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
-
২০১৪ সালে ইউক্রেনের শাসক পরিবর্তনকে 'অভ্যুত্থান' বলছেন ইলন মাস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০৯:৩০টুইটারের সিইও ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ২০১৪ সালে ইউক্রেনে সরকার পরিবর্তনের ঘটনা ছিল একটি "অভ্যুত্থান"। গতকাল শনিবার এক টুইটে তিনি বলেন, কোনো প্রশ্ন নেই যে, নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা ছিল তর্কাতীতভাবে বোকামী যা "আসলে একটি অভ্যুত্থান" ছিল।
-
সরকারের পতনে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ১২ দলীয় জোটের
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১৪:৫২২০১৪ ও ২০১৮ সালে জালিয়াতির নির্বাচন করে ক্ষমতা দখলকারী সরকারের অধীনে এই দেশে আর কোনো জালিয়াতির নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছে ১২ দলীয় জোট। জোটের শীর্ষ নেতারা বলেছেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।’
-
ভারতের সংসদে তুমুল হট্টগোল, অধিবেশন মুলতুবি
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৬:২০ভারতে বৃহত্তম শিল্প গোষ্ঠী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ দিল্লির সংসদভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে বিরোধীরা ধর্না-অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। একইসঙ্গে ওই ইস্যুতে আজ বিরোধীদলীয় এমপিদের তুমুল হট্টগোলের জেরে সংসদের উভয়কক্ষের কাজকর্ম আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১ টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে।
-
ব্রিটেনে ধর্মঘট: অংশ নিয়েছেন শিক্ষক-কর্মচারীসহ পাঁচ লাখ কর্মজীবী মানুষ
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ০৬:৫৭ব্রিটেনে বেতন-ভাতা বৃদ্ধি এবং কাজের উন্নত পরিবেশের দাবিতে লাখ লাখ শিক্ষক, বাস ও রেলচালক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ধর্মঘট পালন করেছেন। গতকালের (বুধবার) এ ধর্মঘটে ব্রিটেনের অর্ধেকের বেশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা অংশ নেন যার কারণে বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়।