-
রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে: উত্তর কোরিয়া
এপ্রিল ২৪, ২০২২ ১৯:১১উত্তর কোরিয়া বলেছে, তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, ২০১৯ সালে রাশিয়ার সঙ্গে যে সমঝোতা হয়েছে তার ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন অব্যাহত রয়েছে।
-
সিরিয়াকে অবিলম্বে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দিন: রাশিয়া
এপ্রিল ০৬, ২০২২ ০৭:৪৬সিরিয়াকে অবিলম্বে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়া হলে আরব দেশগুলো দামেস্কের সঙ্গে নিজেদের মতবিরোধ মিটিয়ে ফেলার সুযোগ পাবে।
-
ইউক্রেনকে ইইউ’র আগে ন্যাটোর সদস্য হতে হবে: মেদভেদেভ
এপ্রিল ০৩, ২০২২ ০৭:১৯ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদস্য হওয়ার আগে ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য হতে হবে বলে মন্তব্য করেছে রাশিয়া। সাবেক রুশ প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ শনিবার এক বক্তব্যে এ মন্তব্য করেন।
-
শিগগিরই মুখোমুখি বৈঠকে বসতে পারেন পুতিন ও জেলেনস্কি
এপ্রিল ০৩, ২০২২ ০৭:০১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর দিয়েছে রাশিয়ার একাধিক গণমাধ্যম। ইউক্রেনের একজন শান্তি আলোচকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন ও জেলনস্কির সাক্ষাতের সম্ভাব্য স্থান হতে পারে তুরস্ক।
-
রাশিয়াও আমেরিকার কূটনীতিক বহিষ্কার করবে
মার্চ ২৪, ২০২২ ০৯:৪৭রাশিয়া বলেছে, আমেরিকার অজ্ঞাতসংখ্যক কূটনীতিককে বহিষ্কার করা হবে। নিউইয়র্কে কর্মরত রাশিয়ার ১২ জন কূটনীতিককে ওয়াশিংটন বহিষ্কার করার পর পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিল মস্কো।
-
রাশিয়ার ৪৫ কূটনীতিককে বহিষ্কার করল পোল্যান্ড; প্রতিশোধ নেবে মস্কো
মার্চ ২৩, ২০২২ ১৯:০৩গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ৪৫ জন রুশ কূটনীতিককে সেদেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পোল্যান্ড সরকার। পোল্যান্ড ত্যাগের জন্য তাদেরকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।
-
ইউক্রেন অবাস্তব কথা বলে আলোচনা থেকে বেরিয়ে যেতে চায়: পুতিন
মার্চ ২১, ২০২২ ০৮:২১ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের আলোচনায় কোনো সমঝোতা না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত ২৪ ফেব্রয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত দু’দেশের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু এসব বৈঠকে ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কোনে সমঝোতা হয়নি।
-
ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
মার্চ ১০, ২০২২ ০৯:২৭রাশিয়ার বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা ৯০ ভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এসব ঘাটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ যুদ্ধের অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল।
-
জেনারেল ভিতালি গেরাসিমভকে হত্যা করার দাবি করল ইউক্রেন
মার্চ ০৮, ২০২২ ০৯:২৯রাশিয়ার একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, খারকিভ শহরের কাছাকাছি এক সংঘর্ষে ওই পদস্থ সেনা কর্মকর্তা নিহত হন।
-
কিয়েভ থেকে দূতাবাস কর্মীদের প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৮:৫৪ইউক্রেনের সঙ্গে সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, কিয়েভ থেকে দেশটির কূটনীতিকদের মস্কোয় ডেকে পাঠানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, রাশিয়া যত শিগগিরই সম্ভব কিয়েভের দূতাবাস থেকে তার সব কর্মীকে প্রত্যাহার করে নেবে।