-
রাশিয়ার পরমাণু স্থাপনায় হামলার আহ্বান জেলেনস্কির; ল্যাভরভের প্রতিক্রিয়া
অক্টোবর ০৮, ২০২২ ০৩:৪৮ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালানো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি যে আহ্বান জানিয়েছেন তার তীব্র জবাব দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।
-
তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নাখোশ হয়ে যা করতে চায় আমেরিকা
অক্টোবর ০৭, ২০২২ ১৩:২৫তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে আমেরিকা। ওয়াশিংটন মনে করছে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রধান ভূমিকা পালন করেছে। এ কারণে এই দুই দেশের প্রতি সামরিক সমর্থন প্রত্যাহার করে নিতে ডেমোক্র্যাট দলের একদল সিনেটর এক বিল উত্থাপন করেছেন।
-
রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো: মস্কো
অক্টোবর ০৭, ২০২২ ১১:৫০ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ বলেছেন, রাশিয়ার কাছে থাকা পরমাণু অস্ত্রকে আমেরিকা ও ন্যাটো ভয় পায়। তিনি রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন ন্যাটো জোট কেউই রাশিয়ার সঙ্গে লড়তে আসবে না কারণ তারা উভয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায়।
-
যুদ্ধ নয় রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০৭, ২০২২ ০৬:২৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ নয় বরং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায়। তিনি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনির সঙ্গে এক টেলিফোনালাপে তার দেশের এ অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় দুই শীর্ষ কূটনীতিক দ্বিপক্ষীয় সম্পর্কে পাশাপাশি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ এবং ইরানে কিছু স্বার্থান্বেষী মহলের সাম্প্রতিক নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করেন।
-
নর্ডস্ট্রিম -টু পাইপলাইনের মধ্যদিয়ে ইউরোপে গ্যাস পাঠাতে প্রস্তুত রাশিয়া
অক্টোবর ০৬, ২০২২ ১৬:৫৯রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, নর্ডস্টিম টু পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের গ্যাস পাঠাতে প্রস্তুত রয়েছে মস্কো। সম্প্রতি নর্ড স্ট্রিম-ওয়ান পাইপলাইনে বিস্ফোরণের ফলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিনি সাম্প্রতিক বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে মন্তব্য করেন।
-
কূটনৈতিক সমাধানের কথা বলছে ইইউ তবে-
অক্টোবর ০৬, ২০২২ ১৫:৩৪ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানের জন্য ২৭ জাতির এ জোটের দরজা উন্মুক্ত রয়েছে। তিনি গতকাল (বুধবার) এক ব্লগ পোস্টে একথা বলেছেন।
-
ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে: হোয়াইট হাউস
অক্টোবর ০৬, ২০২২ ০৯:৫৮হোয়াইট হাউস বলেছে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন বিশ লাখ ব্যারেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়ার পর হোয়াইট হাউস এই মন্তব্য করল। মার্কিন চাপ উপেক্ষা করে ওপেক প্লাস এই তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
-
ইউক্রেনের চার অঞ্চল সংযুক্তকরণের চূড়ান্ত চুক্তিতে পুতিনের সই
অক্টোবর ০৫, ২০২২ ১৫:১৬ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই স্বাক্ষরের মধ্যদিয়ে এই চুক্তি মূলত আইনে পরিণত হলো।
-
আর যদি ইউক্রেনকে অস্ত্র দেয়া হয় তবে আমেরিকার সাথে সরাসরি সংঘাত
অক্টোবর ০৫, ২০২২ ১২:০৯রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেনের কাছে আরও অস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সরকারের সিদ্ধান্ত মস্কোর জন্য আশু হুমকি সৃষ্টি করেছে এবং এতে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বেড়ে গেছে।
-
রাশিয়ার যে আট গুণ ক্ষতির মুখে পড়বে ইউক্রেনের অর্থনীতি: বিশ্ব ব্যাংক
অক্টোবর ০৫, ২০২২ ০৫:০৬বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছে যে, রাশিয়ার সাথে চলমান সংঘাতের কারণে ইউক্রেন অর্থনৈতিকভাবে ধারণার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।