-
সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের ব্যাপারে রাশিয়ার তীব্র ক্ষোভ
আগস্ট ২৪, ২০২২ ০৩:০৩তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে সামরিক অভিযান চালানোর যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় নতুন করে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা হবে ‘অগ্রহণযোগ্য’।
-
মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান
আগস্ট ২৩, ২০২২ ১৪:৩০ইউক্রেনে অবস্থানরত সমস্ত মার্কিন নাগরিককে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, কোনরকমের সংকেত ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে।
-
রুশ নাগরিকদের ভিসা না দিতে কিয়েভের আবেদনে ইউরোপের 'না'
আগস্ট ২৩, ২০২২ ১৩:২৭ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা রুশ নাগরিকদের ভিসা না দেয়ার ব্যাপারে কিয়েভের আবেদন নাকচ করে দিয়েছে।
-
মস্কোয় গাড়ি বোমা হামলাকারী সন্দেহভাজনের ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া
আগস্ট ২৩, ২০২২ ১১:৫৮রাশিয়ার রাজধানী মস্কোয় গত শনিবার গাড়ি বোমা হামলায় দারিয়া দুগনিয়া নামে একজন নামকরা সাংবাদিক হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হামলাকারীর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া গোয়েন্দা সংস্থা এফএসবি।
-
‘যত বেশি সংখ্যক রাশিয়ান হত্যা করা যায় আমাদের সেই চেষ্টা করা উচিত’
আগস্ট ২৩, ২০২২ ০৮:১২কাজাখস্তানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত পিয়ত্রো ভুরব্লেভস্কি বলেছেন, “যত বেশি সংখ্যক রাশিয়ান হত্যা করা যায় আমাদের সেই চেষ্টা করা উচিত।” স্থানীয় গণমাধ্যম গতকাল সোমবার তার এ বক্তব্য প্রকাশ করেছে।
-
রাশিয়া থেকে ৩,৫০০ কোটি ডলারের তেল গ্যাস ও কয়লা কিনেছে চীন
আগস্ট ২৩, ২০২২ ০৭:৩২ইউক্রেন সংঘাত ছড়িয়ে পড়ার পর রাশিয়া থেকে চীনের জ্বালানি আমদানি শতকরা ৭৫ ভাগ বেড়ে গেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো লাগামহীনভাবে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরই চীন রাশিয়া থেকে জ্বালানি আমদানি ব্যাপক মাত্রায় বাড়িয়ে দিয়েছে।
-
মস্কোর গাড়ি মেলায় ইরানি কোম্পানিগুলোর শক্তিশালী উপস্থিতি
আগস্ট ২৩, ২০২২ ০৬:০৪ইরানের কয়েক ডজন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার প্রধান গাড়ি মেলায় অংশ নিয়েছে। এই অংশগ্রহণকে রাশিয়ার বিশাল গাড়ির বাজার ধরার জন্য ইরানের আন্তরিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
-
দারিয়াকে হত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ইউক্রনকে অভিযুক্ত করল রাশিয়া
আগস্ট ২৩, ২০২২ ০৫:১১রাশিয়ার প্রখ্যাত দার্শনিক আলেকসান্দার দাগিনের মেয়ে দারিয়া দাগিনাকে তার গাড়িতে বোমা পেতে হত্যা করার জন্য আনুষ্ঠানিকভাবে ইউক্রনকে অভিযুক্ত করেছে রাশিয়া। আলেকসান্দার দাগিন উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক তাত্ত্বিক এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।
-
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটিশ সেনারা
আগস্ট ২২, ২০২২ ১৫:১৭ব্রিটেনের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা বলছেন যে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্রিটিশ সেনাদের অবশ্যই প্রস্তুত হতে হবে এবং এসব সেনাদের পরিবারকে প্রস্তুতি নিতে হবে যে, তাদের প্রিয়জনেরা দীর্ঘদিনের জন্য যুদ্ধক্ষেত্রে মোতায়েন হবে।
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য জানালেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ২২, ২০২২ ০৮:১২ইউক্রেন যুদ্ধের রাশিয়া এ পর্যন্ত সফলতার সাথে তিনটি খিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতকাল রুসিয়া-১ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।