-
রোহিঙ্গাদের নিয়ে ভুয়া ছবি: মিয়ানমার সেনাবাহিনীর নজিরবিহীন ক্ষমা প্রার্থনা
সেপ্টেম্বর ০৩, ২০১৮ ২১:৪০রোহিঙ্গা সঙ্কট নিয়ে প্রকাশিত একটি বইয়ে ভুয়া ছবি প্রকাশের ঘটনায় নজিরবিহীনভাবে ক্ষমা চেয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। নৃশংস এ বাহিনীর ক্ষমা চাওয়ার কোনো রেওয়াজ না থাকলেও জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের ফলে চাপের মুখে থাকায় বাধ্য হয়ে ক্ষমা প্রার্থনা করল বলে ধারণা করা হচ্ছে।
-
বিশ্ব সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের কারাদণ্ড
সেপ্টেম্বর ০৩, ২০১৮ ০৮:০৩রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার তথ্য সংগ্রহে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হওয়া ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত।
-
সু চি’র পদত্যাগ করা উচিত ছিল: জাতিসংঘের মানবাধিকার প্রধান
আগস্ট ৩০, ২০১৮ ০৭:৪৬রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি’র পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’আদ আল হুসাইন।
-
রোহিঙ্গা নির্যাতন: জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করল মিয়ানমার
আগস্ট ২৯, ২০১৮ ০৮:২৭রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও গণধর্ষণের দায়ে মিয়ানমারের সেনাপ্রধানসহ ছয় শীর্ষ সেনা কর্মকর্তাকে দায়ী করে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে প্রতিবেদন দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে অং সান সু চি’র নেতৃত্বাধীন সরকার।
-
মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের বিচারের আহ্বান জানালো জাতিসংঘ
আগস্ট ২৮, ২০১৮ ১৩:৫৪মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও গণধর্ষণের দায়ে দেশটির সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংসহ ছয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
-
মিয়ানমারের সেনাপ্রধানকে নিষিদ্ধ করেছে ফেইসবুক
আগস্ট ২৭, ২০১৮ ১৫:৩৭রোহিঙ্গা মুসলিম নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ফেইসবুক পেইজ বন্ধ করে দেয়া হয়েছে। একইসঙ্গে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত সব ধরণের ফেইসবুক পেইজও বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এই মাধ্যম।
-
গণহত্যার জন্য অবশ্যই মিয়ানমারের সেনাপ্রধানের বিচার করতে হবে: জাতিসংঘ
আগস্ট ২৭, ২০১৮ ১২:২৬মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও গণধর্ষণের দায়ে দেশটির সেনাপ্রধানসহ ছয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ (সোমবার) জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চেয়ারপারসন মারজুকি দারুসমান। সংবাদ সম্মেলনে তিনি তাদের চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরেন।
-
রোহিঙ্গারা কেন সীমানা পেরিয়ে এলো তা ভুলে যাওয়া উচিত নয়: জাতিসংঘ
আগস্ট ২৫, ২০১৮ ২১:১৫ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেছেন, "রোহিঙ্গারা কেন সীমানা পেরিয়ে এলো এবং তার জন্য মানবাধিকার বিষয়ে জবাবদিহির মুখোমুখি করতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার কথাটি বিশ্ব মহলের কখনই ভুলে যাওয়া উচিত নয়। এই সংকটকে ভুলে না যাওয়া নিশ্চিত করতে দৃষ্টি নিবদ্ধ রাখতে সব ধরনের সুযোগের সদ্ব্যবহার করা জরুরি।"
-
কক্সবাজারে রোহিঙ্গাদের বিক্ষোভ, মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন দাবি
আগস্ট ২৫, ২০১৮ ১১:১৯বাংলাদেশের মিয়ানমার সীমান্তবর্তী জেলা কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা তাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে আজ (শানিবার) সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত টেকনাফ এবং উখিয়ার কুতুপালং, বালুখালী ও মধুরছড়ার বিভিন্ন ক্যাম্পে একযোগে বিক্ষোভ করেছেন। আজ ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে তারা কর্মসূচি পালন করেন।
-
ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির বেড়াজালে আটকে আছে রোহিঙ্গাদের জীবন: এমএসএফ
আগস্ট ২৫, ২০১৮ ১০:৩৫আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বা ডক্টরস উইদাউট বর্ডার্স বলেছে, রোহিঙ্গাদের আইনি মর্যাদা দিতে অস্বীকৃতি, অপরিকল্পিতভাবে ছড়িয়ে-ছিটিয়ে তৈরি ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন ইত্যাদির কারণে এখনো তাদের জীবন ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির বেড়াজালে আটকে রয়েছে।