• ফাতেহ আশ-শামকে রক্ষা করছে আমেরিকা: রাশিয়া

    ফাতেহ আশ-শামকে রক্ষা করছে আমেরিকা: রাশিয়া

    অক্টোবর ০১, ২০১৬ ০৫:৪১

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ফাতেহ আশ-শাম ফ্রন্টকে রক্ষা করছে আমেরিকা। ওয়াশিংটন এই জঙ্গি গোষ্ঠীকে সিরিয়ার বিদ্রোহীদের থেকে আলাদা করার প্রতিশ্রুতি রক্ষা করছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

  • মার্কিন কমান্ডাররা ওবামার নির্দেশ মানছেন না: ল্যাভরভ

    মার্কিন কমান্ডাররা ওবামার নির্দেশ মানছেন না: ল্যাভরভ

    সেপ্টেম্বর ২৭, ২০১৬ ০৩:৪৫

    রাশিয়ার পররাষ্টমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন সেনা কমান্ডাররা দৃশ্যত সিরিয়া বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশ পালন করছেন না। সোমবার এনটিভি নিউজ নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন তিনি।

  • ফাতেহ আশ-শামের অবস্থানে হামলা করুন: ল্যাভরভ

    ফাতেহ আশ-শামের অবস্থানে হামলা করুন: ল্যাভরভ

    সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০৩:৪৪

    সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী ফাতেহ আশ-শামের অবস্থানে হামলা চালাতে আমেরিকার অনীহার তীব্র সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি এই জঙ্গি গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালাতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • আলেপ্পো নিয়ে আলোচনা করতে জেনেভায় গেলেন ল্যাভরভ এবং কেরি

    আলেপ্পো নিয়ে আলোচনা করতে জেনেভায় গেলেন ল্যাভরভ এবং কেরি

    সেপ্টেম্বর ০৯, ২০১৬ ০৯:১৩

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য জেনেভা গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়ার যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে আলোচনা করবেন তারা।

  • সিরিয়ায় তুর্কি অভিযান, এবার উদ্বেগ জানাল রাশিয়া

    সিরিয়ায় তুর্কি অভিযান, এবার উদ্বেগ জানাল রাশিয়া

    আগস্ট ৩১, ২০১৬ ২০:৩১

    সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের বিরুদ্ধে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উদ্বেগ প্রকাশ করেছেন। এ অভিযানের বিরুদ্ধে শুরুতেই সিরিয়া সরকারও নিন্দা জানিয়েছে।

  • ইরানি ঘাঁটি ব্যবহারের পক্ষ সমর্থন করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

    ইরানি ঘাঁটি ব্যবহারের পক্ষ সমর্থন করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ১৭, ২০১৬ ২১:৪১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমানঘাঁটি ব্যবহারের পক্ষে সমর্থন দিয়ে জোরালো বক্তব্য রেখেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

  • আলেপ্পোর যুদ্ধবিরতিকে অপব্যবহার করবেন না: রাশিয়ার হুঁশিয়ারি

    আলেপ্পোর যুদ্ধবিরতিকে অপব্যবহার করবেন না: রাশিয়ার হুঁশিয়ারি

    আগস্ট ১৫, ২০১৬ ২১:২৭

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, সিরিয়ার আলেপ্পো শহরের যুদ্ধবিরতিকে সন্ত্রাসীরা যেন অপব্যবহার না করে। তিনি আরো বলেছেন, যুদ্ধবিরতির সুযোগকে যদি সন্ত্রাসীরা শহরে তাদের চলাচলের জন্য ব্যবহার করবে না বলে আশ্বাস দেয়া হয় তাহলে তার দেশ আলেপ্পো শহরে যুদ্ধবিরতির পরিধি তিন ঘণ্টা থেকে বাড়াতে পারে।

  • পরবর্তী ত্রিদেশীয় সম্মেলন তেহরানে; রাশিয়ার সমর্থন

    পরবর্তী ত্রিদেশীয় সম্মেলন তেহরানে; রাশিয়ার সমর্থন

    আগস্ট ০৯, ২০১৬ ১৪:০৭

    ইরান, রাশিয়া ও আজারবাইজানের পরবর্তী সম্মেলন তেহরানে অনুষ্ঠানের জন্য ইরানের দেয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মস্কো। বাকুতে সাংবাদিকদের এ তথ্য জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পরবর্তী ত্রিদেশীয় সম্মেলন তেহরানে অনুষ্ঠানের জন্য ইরান যে প্রস্তাব দিয়েছে, মস্কো তা গ্রহণ করেছে।

  • আসাদ উৎখাতে আন-নুসরাকে রেখে দিতে চায় আমেরিকা

    আসাদ উৎখাতে আন-নুসরাকে রেখে দিতে চায় আমেরিকা

    জুন ১৬, ২০১৬ ২০:১৭

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরাকে অস্ত্র হিসেবে রেখে দিতে চায় আমেরিকা। আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠী হচ্ছে আন-নুসরা।

  • সিরিয়াকে আবার সক্রিয় বিমান সমর্থন দেবে রাশিয়া

    সিরিয়াকে আবার সক্রিয় বিমান সমর্থন দেবে রাশিয়া

    জুন ০৭, ২০১৬ ১০:০৪

    সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সরকারি বাহিনীর অভিযানে ‘অতিমাত্রায় সক্রিয়ভাবে’ বিমান সমর্থন দেবে রাশিয়া। গত এক সপ্তাহ ধরে সন্ত্রাসীদের হামলায় আলেপ্পোয় বহু বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পর এ ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।