-
নাগার্নো-কারাবাখে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে প্রস্তুত ইরান: খাতিবজাদে
জুলাই ৩০, ২০২১ ০৩:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান। একই সঙ্গে তিনি দুই পক্ষকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন।
-
‘ঘনিষ্ঠভাবে তিউনিশিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরান’
জুলাই ২৮, ২০২১ ০১:৫৩অবিলম্বে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার চলমান রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে আশা ব্যক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে এ আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘনিষ্ঠভাবে তিউনিশিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
-
খুজিস্তান নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপমূলক বক্তব্য: তীব্র নিন্দা জানাল ইরান
জুলাই ২৫, ২০২১ ০৫:৪১ইরানের খুজিস্তান প্রদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, হাই কমিশনার মিশেল্লে ব্যাচেলেট খুজিস্তানের ঘটনাপ্রবাহ সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন তাতে ভুল তথ্যে ভরা কাল্পনিক অভিযোগ উত্থাপন করা হয়েছে যা দুঃখজনক ও অনভিপ্রেত।
-
এক নারীকে অপহরণ প্রচেষ্টার মার্কিন অভিযোগকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বল ইরান
জুলাই ১৫, ২০২১ ০৫:৫৯চার ইরানি নাগরিক ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করতে চেয়েছিল বলে আমেরিকা যে অভিযোগ করেছে তাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে তেহরান। মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার ওই চার ইরানি নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
-
সীমান্তবর্তী এলাকায় তালেবান হামলা: ‘ইরান সীমান্ত শান্ত ও নিরাপদ আছে’
জুলাই ১০, ২০২১ ০২:১৪ইরানের আফগান সীমান্তবর্তী পূর্বাঞ্চলে পরিপূর্ণ নিরাপদ অবস্থা বিদ্যমান বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, “আমাদের উদ্যমী সীমান্তরক্ষীদের কল্যাণে পূর্বাঞ্চলীয় সীমান্ত শান্ত ও নিরাপদ রয়েছে এবং আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে কোনো রকম নিরাপত্তাহীনতা নেই।”
-
সিলিকন ফুয়েল প্লেট নিয়ে পশ্চিমাদের উদ্বেগের জবাব দিল ইরান
জুলাই ০৮, ২০২১ ১০:১৯ইরান বলেছে, পরমাণু ওষুধ উৎপাদন ও তেহরানের গবেষণামূলক চুল্লির প্রয়োজনে সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড বা সিলিকন ফুয়েল প্লেট উৎপাদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে এ কাজ করা হচ্ছে।
-
রুশ বিমানটির ২৮ আরোহীর সবাই নিহত; ইরানের শোক
জুলাই ০৭, ২০২১ ১৩:৫৫রাশিয়ার বিধ্বস্ত যাত্রীবাহী বিমানটির ২৮ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপদ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়।
-
‘সরকার পরিবর্তনে পরমাণু সমঝোতা সংক্রান্ত নীতিতে পরিবর্তন হবে না’
জুলাই ০৭, ২০২১ ০৫:১৭ইরান বলেছে, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে দেশটি যে পরমাণু সমঝোতা সই করেছে তা ইসলামি শাসনব্যবস্থার ‘মৌলিক অবস্থান’ মেনে করা হয়েছে; কাজেই সরকার পরিবর্তনের ফলে এ সংক্রান্ত নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
-
আইএইএ’র সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি ইরান
জুন ২৯, ২০২১ ০০:২৫আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা বা না রাখা কিংবা সংস্থাটির সঙ্গে সাময়িক চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ইরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
-
আমেরিকা ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরলেই কেবল ভিয়েনায় চুক্তি সম্ভব: ইরান
জুন ২৭, ২০২১ ০৬:০৯ইরান বলেছে, মার্কিন সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি পরিহার করলেই কেবল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে ফল বের করে আনা সম্ভব।