-
সিরিয়ার সাড়ে ৯৬ শতাংশ ভূখণ্ড এখন সন্ত্রাসীমুক্ত: রাশিয়া
আগস্ট ২২, ২০১৮ ১৪:৪২সিরিয়ার ৯৬ শতাংশেরও বেশি ভূখণ্ড এখন সন্ত্রাসীমুক্ত বলে রাশিয়া ঘোষণা করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার সরকারি বাহিনী এখন দেশটির সাড়ে ৯৬ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে বিশাল ভূখণ্ড পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।
-
সিরিয়ার শরণার্থীদের দেশে ফিরতে বাধা দিচ্ছে আমেরিকা: ল্যাভরভ
আগস্ট ২১, ২০১৮ ০৬:৪১সিরিয়ার শরণার্থীদেরকে দেশে ফেরার গতি কৃত্রিমভাবে কমিয়ে দিতেই যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। গতকাল (সোমবার) রাজধানী মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
-
সিরিয়া থেকে ইরানের সরে আসার ব্যাপারে সমঝোতা হয়নি: ক্রেমলিন
আগস্ট ১৯, ২০১৮ ০১:৫২সিরিয়া থেকে ইরানের সেনা প্রত্যাহারের প্রয়োজনীয়তার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতৈক্যে পৌঁছেছেন বলে কিছু গণমাধ্যম যে খবর দিয়েছে তাকে গুজব বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
-
'সিরিয়ার রুশ ঘাঁটিতে হামলায় অত্যাধুনিক ড্রোন ব্যবহার হয়েছে'
আগস্ট ১৭, ২০১৮ ১৩:০৪রাশিয়া বলেছে, সিরিয়ায় দেশটির হামিমিম বিমান ঘাঁটিতে অত্যাধুনিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। অত্যাধুনিক এ সব ড্রোন সন্ত্রাসীদের পক্ষে নির্মাণ বা সংযোগ করা সম্ভব নয়। এ ছাড়া, ড্রোন হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা বিদেশি সহায়তা নিয়েছে এবং এ জাতীয় হামলা সম্প্রতি বেড়েছে বলেও জানানো হয়েছে।
-
সিরিয়ায় দায়েশের ‘অপারেশন কেন্দ্র’ ধ্বংস করেছে ইরাকি বাহিনী
আগস্ট ১৭, ২০১৮ ০৭:৪৬সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি অপারেশন রুম ধ্বংস করে দিয়েছে ইরাকের বিমান বাহিনী। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব সন্ত্রাসী ইরাকের ভেতরে হামলার পরিকল্পনা করছিল বলে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণলয় জানিয়েছে।
-
সন্ত্রাসীদের টানেল এখন জাদুঘর; ঘুরে দেখলেন আসাদ
আগস্ট ১৭, ২০১৮ ০৬:৪৭সিরিয়ায় উগ্র সন্ত্রসীদের ব্যবহার করা একটি গোপন টানেলকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। জোবার শহরে এ টানেল জাদুঘরটি গতকাল (বৃহস্পতিবার) আকস্মিকভাবে ঘুরে দেখেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও ফার্স্ট লেডি আসমা আসাদ।
-
তুরস্কের সহযোগিতায় সন্ত্রাসীদের নিজস্ব 'সেনাবাহিনী' গঠনের চেষ্টা!
আগস্ট ১২, ২০১৮ ১৪:০৪সিরিয়ার উত্তর-পশ্চিম অংশে তুরস্কের সহযোগিতায় আঙ্কারার মদদপুষ্ট সন্ত্রাসীরা নিজস্বভাবে একটি জাতীয় সেনাবাহিনী গঠন করার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।
-
যুদ্ধের মতো সেনা সমাবেশ ঘটাচ্ছে সিরিয়া: ইসরাইলের অভিযোগ
আগস্ট ০৮, ২০১৮ ১৭:০৯ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান স্বীকার করেছেন, গত সাত বছরে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সশস্ত্র সহিংসতার ফলে সিরিয়ার সরকার যেসব ভূখণ্ড হারিয়েছিল তা পুনরুদ্ধার করছে। পাশাপাশি তিনি এও বলেছেন, সংকট শুরুর আগের মতো ভয়ংকরভাবে সিরিয়ার সরকার সেনা সমাবেশ ঘটাচ্ছে।
-
সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয় আসবে শিগগিরি: প্রেসিডেন্ট আসাদ
আগস্ট ০১, ২০১৮ ১৩:২৪সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী বিরুদ্ধে সরকারি সেনাদের বিজয়ের প্রশংসা করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, শিগগিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় আসবে। তিনি তার দেশের সেনাবহিনীর পরম আত্মত্যাগের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
-
ট্যাংক, কামানসহ গোলাবারুদ সমর্পণ করল সিরিয়ার অবৈধ গোষ্ঠীগুলো
জুলাই ৩০, ২০১৮ ১৩:৪৩সিরিয়ার অবৈধ সশস্ত্রগোষ্ঠীগুলো গত ২৪ ঘণ্টায় কয়েকটি ট্যাংক, কামান এবং বিমান বিধ্বংসী স্থাপনা সমর্পণ করেছে। সিরিয়ায় অবস্থিত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংহতি কেন্দ্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।