যুদ্ধের মতো সেনা সমাবেশ ঘটাচ্ছে সিরিয়া: ইসরাইলের অভিযোগ
https://parstoday.ir/bn/news/west_asia-i63376-যুদ্ধের_মতো_সেনা_সমাবেশ_ঘটাচ্ছে_সিরিয়া_ইসরাইলের_অভিযোগ
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান স্বীকার করেছেন, গত সাত বছরে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সশস্ত্র সহিংসতার ফলে সিরিয়ার সরকার যেসব ভূখণ্ড হারিয়েছিল তা পুনরুদ্ধার করছে। পাশাপাশি তিনি এও বলেছেন, সংকট শুরুর আগের মতো ভয়ংকরভাবে সিরিয়ার সরকার সেনা সমাবেশ ঘটাচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০৮, ২০১৮ ১৭:০৯ Asia/Dhaka
  • ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান (সামনে বামে)
    ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান (সামনে বামে)

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান স্বীকার করেছেন, গত সাত বছরে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সশস্ত্র সহিংসতার ফলে সিরিয়ার সরকার যেসব ভূখণ্ড হারিয়েছিল তা পুনরুদ্ধার করছে। পাশাপাশি তিনি এও বলেছেন, সংকট শুরুর আগের মতো ভয়ংকরভাবে সিরিয়ার সরকার সেনা সমাবেশ ঘটাচ্ছে।

ইসরাইল অধিকৃত গোলান মালভূমি পরিদর্শনের সময় লিবারম্যান সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়ার সেনারা শুধু ভূমিই উদ্ধার করছে না বরং তারা তাদের শক্তি পুনর্গঠিত করে তুলছে। গোলান মালিভূমিতে তিনি ইসরাইলি সেনাদের একটি মহড়াও পরিদর্শন করেন।

লিবারম্যান বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে, সিরিয়ার সেনারা সিরিয়ার সমস্ত ভূমি পুনরুদ্ধারে সন্তুষ্ট নয় বরং তারা এর বাইরেও কিছু চায়।”  তিনি তার ভাষায় বলেন, “আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং যেকেনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।”

চলতি মাসের প্রথম দিকে লিবারম্যান বলেছিলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হারানো ভূমি পুনরুদ্ধার করছেন এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনছেন।#

পার্সটুডে/এসআইবি/৮