মার্কিন ঘাঁটি নিয়ে ইরানের হুঁশিয়ারি: এই অঞ্চল থেকে বহিষ্কারের দিন ঘনিয়ে আসছে
-
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আজিজি
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, এমন একটি দিন খুব দূরে নয়, যখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং যেসব দেশ বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটির আশ্রয় দিচ্ছে, সেসব দেশ থেকেও যুক্তরাষ্ট্রকে সরে যেতে হবে।
ইরানের সংসদ সদস্য ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন কর্তৃপক্ষের উদ্দেশে লিখেছেন, “সেই দিন বেশি দূরে নয়, যেদিন আপনাদের শুধু অঞ্চল থেকেই নয়, বরং যেসব দেশ আজ আপনাদের সামরিক ঘাঁটির আতিথ্য দিচ্ছে, সেসব দেশ থেকেও বহিষ্কৃত হতে হবে।”
তিনি আরও বলেন, “সেই সময় আপনাদের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সম্পদ নিজেদের দেশের মাটিতেই ব্যয় করতে হবে।”
পার্সটুডে/এমবিএ/০৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।