-
মেঘালয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলা, শিলংয়ে দু’দিনের কারফিউ জারি
আগস্ট ১৬, ২০২১ ১৪:৪৪ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বাসভবনে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা দিয়ে হামলা চালিয়েছে। গতকাল (রোববার) ওই হামলা চালানো হয়। হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
-
দূতাবাস কর্মীসহ ২০০-এর বেশি ভারতীয় আটকা পড়েছে কাবুলে
আগস্ট ১৬, ২০২১ ১৪:৩৪আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের মধ্যে অনেক ভারতীয় সেখানে আটকা পড়েছে।
-
ত্রিপুরায় স্বাধীনতা নেই, অলিখিত জরুরি অবস্থা চালু হয়েছে
আগস্ট ১৫, ২০২১ ১৪:৩৫ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপিশাসিত ত্রিপুরার আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলেছেন, ত্রিপুরায় স্বাধীনতা নেই, অলিখিত জরুরি অবস্থা চালু হয়েছে। তিনি আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
'ভারতে প্রত্যেক বছর ১৪ আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হবে'
আগস্ট ১৫, ২০২১ ১৩:১৭ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আগামী বছর থেকে প্রত্যেকবছর ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালন করা হবে। দেশ ভাগের সময়ে যে সমস্ত দেশবাসী অমানবিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ তিনি আজ (রোববার) স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় দেয়া বক্তব্যে ওই মন্তব্য করেন।
-
অসমে গরু সংরক্ষণ বিল পাস, আর্থিক অবস্থা দুর্বল হবে বলে মন্তব্য বিরোধীদের
আগস্ট ১৪, ২০২১ ১২:৫৭ভারতের বিজেপিশাসিত অসম বিধানসভায় ‘অসম ক্যাটল প্রিজারভেশন বিল ২০২১’ বা গো-সংরক্ষণ বিল পাস হয়েছে। গতকাল (শুক্রবার) ওই বিল পাসের ফলে অসমে হিন্দু, জৈন, শিখ ও অন্যান্য ধর্মের কোনও মন্দিরের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর গোশত বিক্রি করা যাবে না। বিজেপি বিধায়করা ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কী জয়’ ধ্বনি দিয়ে ওই বিলকে সমর্থন করেন।
-
'মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকিয়ে, ধমকিয়ে ভয় দেখানো যাবে না'
আগস্ট ১৪, ২০২১ ১২:৩০সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার নেত্রী ডা. কাকলী ঘোষ দস্তিদার এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছেন, ‘নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে কোনোদিনও কেউ চমকিয়ে, ধমকিয়ে থামিয়ে রাখতে পারেনি। তিনি সর্বভারতীয় স্তরে তাঁর জায়গা করে নিয়েছেন। তাঁর দল তৃণমূল কংগ্রেসকে এভাবে ভয় দেখানো যাবে না, এটা ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) জেনে রাখা উচিত।’ তিনি আজ (শনিবার) বিজেপিশাসিত ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
বিজেপি’র বিরুদ্ধে প্রকৃত লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় : ব্রাত্য বসু
আগস্ট ১৩, ২০২১ ১৫:০৫ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, বিজেপি’র বিরুদ্ধে প্রকৃত লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (শুক্রবার) ত্রিপুরা সফরে গিয়ে আগরতলায় ওই মন্তব্য করেন।
-
ভারতে ভ্যাকসিন দেওয়ার পরেও আড়াই লাখেরও বেশি মানুষ করোনা সংক্রমিত
আগস্ট ১৩, ২০২১ ১৩:২২ভারতে করোনা ভ্যাকসিন দেওয়ার পরেও আড়াই লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। আজ (শুক্রবার) বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
বিজেপি বর্বর সরকার, ওদের ভোট দেওয়া উচিত নয় : মমতা বন্দ্যোপাধ্যায়
আগস্ট ১২, ২০২১ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার বিজেপি সরকারকে টার্গেট করে তাদেরকে বর্বর ও নিষ্ঠুর সরকার বলে মন্তব্য করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) কোলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।
-
কেন্দ্রীয় সরকার ‘পেগাসাস’ ইস্যুতে সংসদে আলোচনা করতে দেয়নি : সৌগত রায়
আগস্ট ১২, ২০২১ ১৪:৩৮ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার ‘পেগাসাস স্পাই ওয়্যার ইস্যুতে সংসদে আলোচনা করতে দেয়নি।