-
হিমাচল প্রদেশে ব্যাপক ভূমিধ্বসে মৃত ২, ধ্বংসস্তূপে বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা
আগস্ট ১১, ২০২১ ১৪:১০ভারতের হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় ব্যাপক ভূমিধ্বসের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে ৫০/৬০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
-
ভারতে নির্ধারিত সময়ের আগেই সংসদের বর্ষাকালীন অধিবেশন মুলতুবি
আগস্ট ১১, ২০২১ ১৩:৫৩ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার) স্পিকার ওম বিড়লা ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
-
জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন রাহুল গান্ধী
আগস্ট ১০, ২০২১ ১৫:১০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা পুনর্বহাল করার দাবি জানিয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) শ্রীনগরে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে ধাক্কা, কালো পতাকা প্রদর্শন করল তৃণমূল
আগস্ট ১০, ২০২১ ১৪:২১ভারতের পশ্চিমবঙ্গের খড়দায় বিজেপি নেতা সায়ন্তন বসুকে কালো পতাকা প্রদর্শন করেছে যুব তৃণমূল নেতা-কর্মীরা। আজ (মঙ্গলবার) ওই ঘটনায় রাজ্য বিজেপি’র সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে তৃণমূল কর্মীরা ধাক্কা দিয়েছে বলে অভিযোগ। এ নিয়ে ঘটনাস্থলে তীব্র উত্তেজনা ও গোলযোগ সৃষ্টি হয়।
-
জম্মু-কাশ্মীরে বিজেপি নেতা ও তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা
আগস্ট ০৯, ২০২১ ১৪:৩৬জম্মু-কাশ্মিরের অনন্তনাগে অজ্ঞাত গেরিলারা বিজেপি’র কিষাণ মোর্চার নেতা ও তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। আজ (সোমবার) গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে তারা নিহত হন।
-
ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপরে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন
আগস্ট ০৯, ২০২১ ১৩:৫২ভারতের বিজেপিশাসিত ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপরে হামলা ও তাঁদের গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল এমপি’রা বিক্ষোভ প্রদর্শন করেছেন।। আজ (সোমবার) তৃণমূল এমপিরা প্ল্যাকার্ড প্রদর্শন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
-
সংসদে ‘পেগাসাস’ ইস্যুতে আলোচনা হোক : মনোজ ঝা
আগস্ট ০৮, ২০২১ ১৪:৩৫ভারতের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা মনোজ ঝা এমপি সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময়সীমা বাড়িয়ে ‘পেগাসাস’ ইস্যুতে আলোচনা করার দাবি জানিয়েছেন। তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই দাবি জানান।
-
ত্রিপুরায় যত অত্যাচারিত হচ্ছি মানুষ ততবেশি তৃণমূলপন্থি হচ্ছে : ফিরহাদ হাকিম
আগস্ট ০৮, ২০২১ ১৪:১৭ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ত্রিপুরায় আমরা যত অত্যাচারিত হচ্ছি মানুষ ততবেশি তৃণমূলপন্থি হয়ে যাচ্ছে।
-
ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে, বিজেপি সরকারের পতনের পরে তা শেষ হবে : কুণাল ঘোষ
আগস্ট ০৭, ২০২১ ১৫:০২ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। এটা শেষ হবে বিজেপি সরকারের পতন ঘটিয়ে তৃণমূলের নেতৃত্বে মানুষের মহাজোটের সরকার যেদিন শপথ নেবে।’ আজ (শনিবার) বিজেপিশাসিত ত্রিপুরায় তৃণমূল নেতা-নেত্রীরা আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানানোর সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত
আগস্ট ০৭, ২০২১ ১৪:০০প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত। আজ (শনিবার) ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে সেগুলো বাংলাদেশের বেনাপোল বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়। এভাবে ধাপে ধাপে মোট ১০৯টি অ্যাম্বুলেন্স যাওয়ার কথা আছে। আজই তার প্রথম চালান বাংলাদেশে গেছে।