-
ইরান সম্পর্কে ‘নিরপেক্ষ’ প্রতিবেদন দিন: গ্রোসির প্রতি ইরানি শিশুর আহ্বান
মার্চ ০৭, ২০২৩ ০৫:৫৫আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিবকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ‘নিরপেক্ষ ও স্বচ্ছ’ প্রতিবেদন দাখিল করার আহ্বান জানিয়েছেন ইসরাইলি এজেন্টের হাতে শহীদ একজন ইরানি পরমাণু বিজ্ঞানীর কন্যা সন্তান।
-
ছাত্রীদের বিষ প্রয়োগের ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ: সর্বোচ্চ নেতা
মার্চ ০৬, ২০২৩ ১৩:২১ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন: ছাত্রীদের ওপর বিষ প্রয়োগের ঘটনা একটি জঘণ্য অপরাধ। এই অপরাধ ক্ষমার অযোগ্য বলে তিনি উল্লেখ করেন।
-
রেডিও তেহরানের ফেব্রুয়ারি-২০২৩-এর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
মার্চ ০৬, ২০২৩ ১০:৩১ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' প্রতিযোগিতায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ফল ঘোষণা করা হয়েছে।
-
জাতীয় সংসদের কৌশলগত কর্মপরিকল্পনার ভিত্তিতে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করে
মার্চ ০৬, ২০২৩ ১০:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি রক্ষায় তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং এগুলোর ভিত্তিতেই ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হয়। পাশাপাশি ইরানের জাতীয় সংসদে যে কৌশলগত আইন প্রণয়ন করা হয়েছে সেটিও দেশের পরমাণু কর্মসূচি পরিচালনার ভিত্তি। এক্ষেত্রে পরমাণু সমঝোতা কোনো ভিত্তি হিসেবে কাজ করে না।
-
পার্লামেন্টে পাস হওয়া আইনের সাথে সঙ্গতি রেখেই চুক্তি হয়েছে: কামালবান্দি
মার্চ ০৫, ২০২৩ ১০:৫৮ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরের সময় দুই পক্ষের মধ্যে যে চুক্তি হয়েছে তা ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
-
আইএইএ ‘পেশাদার’ ভূমিকা পালন করবে: প্রেসিডেন্ট রায়িসির আশাবাদ
মার্চ ০৫, ২০২৩ ০৬:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে একটি ‘পেশাদার’ ভূমিকা পালন করবে বলে তেহরান আশা করছে। একইসঙ্গে ইরান মনে করছে, আইএইএ তার কাজে সুনির্দিষ্ট কিছু দেশের রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হওয়া থেকে বিরত থাকবে।
-
যেকোনো পরমাণু স্থাপনায় সামরিক হামলা সম্পূর্ণ বেআইনি: গ্রোসি
মার্চ ০৪, ২০২৩ ১৪:৪৩তেহরান সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, যেকোনো পরমাণু স্থাপনায় সামরিক হামলা সম্পূর্ণ বেআইনি। আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করার যে হুমকি দিয়ে আসছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গ্রোসি এ মন্তব্য করেছেন।
-
আইএইএ'র নির্বাহী পরিষদের বৈঠকের প্রাক্কালে গ্রোসির তেহরান সফর
মার্চ ০৪, ২০২৩ ১০:১২আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র মহাপরিচালক ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করছেন। গতকাল (শুক্রবার) থেকে ২দিনের সফরে রাফায়েল গ্রোসি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করবেন। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি এর আগে গ্রোসির ইরান সফর সম্পর্কে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন: গ্রোসির এই সফরটি উভয় পক্ষের জন্যই উপকারী হওয়া অনিবার্য দাবি।
-
ইরান-সীমান্তবর্তী তুর্কমেনিস্তানে দূতাবাস খুলতে যাচ্ছে তেল আবিব
মার্চ ০৪, ২০২৩ ০৬:৫৭ইরানের সীমান্তবর্তী মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে স্থায়ী দূতাবাস খুলতে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।তেল আবিব দাবি করেছে, দূতাবাস খুলতে যাওয়ার এ ঘটনা মধ্য এশিয়ায় ইসরাইলের প্রভাব বৃদ্ধির প্রমাণ। ইসলামি প্রজাতন্ত্র ইরান এর আগে তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছে।
-
ইসলামির সঙ্গে গ্রোসির সাক্ষাৎ; আজ দেখা করবেন প্রেসিডেন্টের সঙ্গে
মার্চ ০৪, ২০২৩ ০৬:৩৫ইরান শতকরা ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ যে অভিযোগ করেছে সে বিষয়ে আলোচনা করার জন্য সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি তেহরান সফরে এসেছেন। গতকাল (শুক্রবার) তেহরানে পৌঁছেই তিনি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে সাক্ষাৎ করেন।