প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে: ইরাক
-
• ইরাক সরকার
পার্সটুডে: ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ইরাকের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির প্রচেষ্টা প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডের বলা হয়েছে, ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলি ফালিহ আল-জাইদি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ইরাকের ভূখণ্ড থেকে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের সশস্ত্র বাহিনী পুনরায় অঙ্গীকার করেছে, দেশটির ভূখণ্ডকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহার করতে দেওয়া হবে না।
বিবৃতির শেষে ইরাক সরকার জোর দিয়ে বলেছে, দেশটির সশস্ত্র বাহিনী ইরাকের আশপাশের অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকির প্রচেষ্টা নস্যাৎ করতে সম্পূর্ণ প্রস্তুত।#
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।