-
‘বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারনা না থাকায় নিষেধাজ্ঞা দেয় আমেরিকা’
সেপ্টেম্বর ১৬, ২০২২ ০৪:১২বিশ্বের চলমান পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারনা না থাকা এবং এই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার কারণেই মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
-
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সীমা-পরিসীমা মানে না ইরান: প্রেসিডেন্ট রায়িসি
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৬:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তেহরান কোনো সীমা-পরিসীমায় বিশ্বাস করে না।
-
ইরানের প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১২:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও'র দুই দিনের শীর্ষ সম্মেলনের অবকাশে তারা বৈঠকে বসেন।
-
সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হওয়ার স্মারকে সই করল ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০৮:০৪সাংহাই সহযোগিতার সংস্থা বা এসসিও-তে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতি স্মারকের সই করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক টুইটার বার্তায় স্মারকে সই করার কথা ঘোষণা করেন।
-
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিল ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০৩:১৩আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষ হতাহত হওয়ার পর ককেশাস অঞ্চলের এই দুই প্রতিবেশী দেশের সংঘাত অবসানের লক্ষ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বুধবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভের সঙ্গে এক ফোনালাপে তার দেশের ওই প্রস্তাব তুলে ধরেন।
-
ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০২:৩৬ওয়াশিংটনের তেহরান বিদ্বেষী নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের আরো ১০ ব্যক্তি ও দুই কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘সাইবার নাশকতা’র অভিযোগ আনা হয়েছে।
-
আইএইএ থেকে বিবৃতি প্রকাশ করে লাভ হবে না: ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০১:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠক থেকে তার দেশের বিরুদ্ধে অগঠনমূলক বিবৃতি প্রকাশ করে কোনো ফল পাওয়া যাবে না। তিনি গতকাল (বুধবার) ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাঈদির সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন ও তেহরানের ওপর থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা প্রসঙ্গে কথা বলেন।
-
‘জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধের ভয়ে ছিলেন ট্রাম্প’
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৪:১৪জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার ভয়ে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একথা তার ঘনিষ্ঠ একজন বন্ধুর কাছে বলেছেন।
-
ইরানি ক্রুসহ ভেনিজুয়েলার বিমানের ক্রুদের মুক্তি দিয়েছে আর্জেন্টিনা
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১১:৫৮আর্জেন্টিনা সরকার ভেনিজুয়েলার আটক বিমানের ১২ জন ক্রুকে মুক্তি দিয়েছে। গত জুন মাসে মার্কিন সরকারের চাপের মুখে আর্জেন্টিনা ওই বিমান আটক করে।
-
আইআরজিসির কর্নেলকে হত্যায় জড়িত কয়েক ব্যক্তি শনাক্ত
সেপ্টেম্বর ১৪, ২০২২ ০৪:৫৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন কর্নেলকে হত্যার ঘটনায় জড়িত কয়েক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইয়েশি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।