ইরানবিরোধী নিষেধাজ্ঞা সম্পর্কে কানয়ানির মন্তব্য
‘বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারনা না থাকায় নিষেধাজ্ঞা দেয় আমেরিকা’
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
বিশ্বের চলমান পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারনা না থাকা এবং এই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার কারণেই মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার ইরানের ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকার মিত্র কিছু দেশে কথিত সাইবার হামলা চালানোর প্রমাণবিহীন অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর প্রতিক্রিয়ায় কানয়ানি তার দেশের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দেন এবং এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে একের পর এক প্রচারণা চালিয়ে বিশ্বব্যাপী ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের বিরুদ্ধে যখন ইসরাইল একের পর এক সাইবার হামলা চালাচ্ছিল তখন আমেরিকা রহস্যজনক নীরবতা অবলম্বন করে। কানয়ানি বলেন, সাইবার হামলার অন্যতম বড় শিকার হিসেবে ইরান বিশ্বব্যাপী এ ধরনের হামলা বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালোচ্ছে।# পার্সটুডে/এমএমআই/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।