ইরান
  • ‘আলোচনা ব্যর্থ হলে দায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে নিতে হবে’

    ‘আলোচনা ব্যর্থ হলে দায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে নিতে হবে’

    সেপ্টেম্বর ১১, ২০২২ ০২:১২

    তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইরানের ভূমিকার সমালোচনা করে যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই বিবৃতিকে ‘আলোচনা ব্যর্থ করে দেয়ার প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করে বলেছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে এই বিবৃতি প্রদানকারী দেশগুলোকে তার দায়ভার বহন করতে হবে।

  • আলবেনিয়ায় ইরানি দূতাবাসে হামলা: তেহরানের প্রতিক্রিয়া

    আলবেনিয়ায় ইরানি দূতাবাসে হামলা: তেহরানের প্রতিক্রিয়া

    সেপ্টেম্বর ১০, ২০২২ ১১:৩৯

    জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি এই সংঘে আলবেনিয়ার প্রতিনিধিকে দেয়া এক চিঠিতে ইরানের কূটনৈতিক ও কনস্যুলার ভবনের ওপর আলবেনিয় সরকারের সহিংস কর্মকাণ্ড ও তল্লাশির তীব্র নিন্দা জানিয়েছেন। একই চিঠির একটি কপি জাতিসংঘ মহাসচিব অন্থ্যেনিও গুতেরেসের কাছেও পাঠানো হয়েছে।

  • ইরানি দূতাবাসে আলবেনিয় পুলিশের তল্লাশি, তেহরানের নিন্দা

    ইরানি দূতাবাসে আলবেনিয় পুলিশের তল্লাশি, তেহরানের নিন্দা

    সেপ্টেম্বর ১০, ২০২২ ০৯:৪০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর আলবেনিয়া ইরানের দূতাবাসে জোরপূর্বক পুলিশ দিয়ে তল্লাশি চালিয়েছে। আলবেনিয় সরকারের এই ভূমিকার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন।

  • ইরান-বিরোধী বিবৃতি দেয়ার অধিকার ন্যাটোর নেই: দূতাবাস

    ইরান-বিরোধী বিবৃতি দেয়ার অধিকার ন্যাটোর নেই: দূতাবাস

    সেপ্টেম্বর ১০, ২০২২ ০২:৫৯

    মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো কথিত সাইবার হামলা চালানোর জন্য ইরানকে দায়ী করে যে বিবৃতি দিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, অতীতে ইরানের বিরুদ্ধে সাইবার হামলা চালানো গোষ্ঠীগুলোর প্রতি যে ন্যাটো সমর্থন জানিয়েছিল এখন সেই একই হামলার জন্য ইরানকে অভিযুক্ত করার কোনো অধিকার ন্যাটোর নেই।

  • ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ ৩ দেশের একটি ইরান: কমান্ডার

    ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ ৩ দেশের একটি ইরান: কমান্ডার

    সেপ্টেম্বর ১০, ২০২২ ০২:১৮

    পাইলটবিহীন বিমান বা ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের তিন শীর্ষ দেশের একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন একজন পদস্থ সেনা কমান্ডার। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির খতামুল আম্বিয়া সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম-আলী রাশিদ তার দেশের ড্রোন সক্ষমতা সম্পর্কে এই তথ্য জানান।

  • কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

    কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

    সেপ্টেম্বর ১০, ২০২২ ০১:৪৯

    সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাসরাবাদ অঞ্চলে চলমান সামরিক মহড়ায় শুক্রবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় ইরানের সেনাবাহিনী।

  • তিনটি দ্বীপই ইরানের আবহমান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ: কানয়ানি

    তিনটি দ্বীপই ইরানের আবহমান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ: কানয়ানি

    সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৪:৪৯

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন: তিনটি ইরানি দ্বীপ আবু মুসা, তুম্বে বোজোর্গ এবং তুম্বে কুচাক ইরানের আবহমান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

  • পারস্য উপসাগরের তিন দ্বীপ ইরানের অবিচ্ছেদ্য অংশ: নাসের কান’য়ানি

    পারস্য উপসাগরের তিন দ্বীপ ইরানের অবিচ্ছেদ্য অংশ: নাসের কান’য়ানি

    সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৪:০৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান’য়ানি বলেছেন, পারস্য উপসাগরের আবু মুসা, দ্য গ্রেটার এবং লেসার টান্ব দ্বীপ তিনটি ইরানের অবিচ্ছেদ অংশ এবং এগুলোর ওপর তেহরানের চিরকালের সার্বভৌমত্ব বজায় রয়েছে।

  • পারমাণবিক আলোচনায় ইরানের যুক্তিসঙ্গত দাবিকে সমর্থন করে বেইজিং: ওয়াং ই

    পারমাণবিক আলোচনায় ইরানের যুক্তিসঙ্গত দাবিকে সমর্থন করে বেইজিং: ওয়াং ই

    সেপ্টেম্বর ০৯, ২০২২ ১১:৩০

    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জোর দিয়ে বলেছেন, বেইজিং পারমাণবিক আলোচনায় ইরানের যুক্তিসঙ্গত দাবিকে সমর্থন করে। তিনি আরো বলেছেন এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে একতরফা পদক্ষেপ বা কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বেইজিং পারমাণবিক আলোচনায় ইরানের যুক্তিসঙ্গত দাবিগুলিকে দৃঢ়ভাবে সমর্থন করে।