-
ওপেকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ; ইরানের তেল রপ্তানি ৩ গুণ বেড়েছে
জুলাই ০২, ২০২২ ০১:৩৬তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক বলেছে, ২০২১ সালে এই সংস্থার তেল খাতে আয় শতকরা ৭৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে এটি আরও বলেছে, ওই বছর ইরান তেল রপ্তানি করে ২৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
-
‘ইরানকে অর্থনৈতিক সুবিধা পাওয়ার শক্তিশালী গ্যারান্টি দিতে হবে’
জুলাই ০২, ২০২২ ০১:১৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা বাস্তববাদি হলে এবং তেহরানকে পরমাণু সমঝোতার পূর্ণ অর্থনৈতিক সুবিধা ভোগ করার শক্তিশালী গ্যারান্টি দিলে পাশ্চাত্যের সঙ্গে চলমান আলোচনায় একটি চুক্তি সই হতে পারে।
-
কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনে সহায়তা করতে প্রস্তুত তেহরান
জুলাই ০১, ২০২২ ১৩:৫৯কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের ওপর আবারও গুরুত্ব আরোপ করেছে ইরান। ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ যখন পঞ্চম মাসের মতো চলছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন।
-
বাহরাইন ও মিশরের অভিযোগ ‘পক্ষপাতদুষ্ট ও অগঠনমূলক’
জুলাই ০১, ২০২২ ১০:৪৪ইরানের পরমাণু কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি সম্পর্কে বাহরাইন ও মিশরের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া মুখপাত্র নাসের কেনানি বলেছেন, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তি প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না।
-
রেডিও তেহরানের জুন মাসের 'শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' বিজয়ীর নাম ঘোষণা
জুলাই ০১, ২০২২ ০৬:৩২ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা'র (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় জুন ২০২২-এর ফল ঘোষণা করা হয়েছে।
-
ইরান পরমাণু আলোচনায় নিজের অবস্থান স্পষ্ট করেছে: রায়িসি
জুলাই ০১, ২০২২ ০১:৫৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক টেলিফোনালাপে বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় ইরান নিজের অবস্থান স্পষ্ট করেছে। গতকাল (বৃহস্পতিবার) কাতারের আমির ইরানের প্রেসিডেন্টকে ফোন করলে দুই নেতার মধ্যে কথোপকথন অনুষ্ঠিত হয়।
-
রায়িসি-পুতিন বৈঠক: দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার প্রত্যয়
জুলাই ০১, ২০২২ ০১:৩০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্কের আওতায় সহযোগিতা শক্তিশালী করতে আগ্রহী। তিনি তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনের অবকাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান।
-
ইহুদিবাদীরা স্বপ্নেও ইরানে হামলা করতে পারবে না: উপ-পররাষ্ট্রমন্ত্রী
জুন ৩০, ২০২২ ২১:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদীরা স্বপ্নেও ইরানে হামলা করতে পারবে না। ইরানে হামলা করছে এমন স্বপ্ন যদি তারা কখনো দেখে তাহলে এমন স্বপ্ন নিয়ে ঘুম থেকে জেগে ওঠা তাদের পক্ষে সম্ভব হবে না কখনো।
-
আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনাকে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জুন ৩০, ২০২২ ১৩:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত পথে হাঁটলে সমঝোতা সম্ভব।
-
'ইসরাইল যেখানে পা রাখার সুযোগ পায় সেখানেই নিরাপত্তা ধ্বংস করে'
জুন ৩০, ২০২২ ০৯:৪৭ইসলাম প্রজাতন্ত্রী ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি শুধুমাত্র উত্তেজনার সৃষ্টি করে, শান্তির বার্তা বহন করে না। তিনি আঞ্চলিক দেশগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দখলদার এই সরকার যেখানে পা রাখার জায়গা পায় সেখানেই নিরাপত্তা বিনষ্ট করে।