আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনাকে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i109938-আমেরিকার_সঙ্গে_পরোক্ষ_আলোচনাকে_ইতিবাচক_বললেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত পথে হাঁটলে সমঝোতা সম্ভব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ৩০, ২০২২ ১৩:৩৭ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও আব্দুল্লাহিয়ান (ডানে)
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও আব্দুল্লাহিয়ান (ডানে)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত পথে হাঁটলে সমঝোতা সম্ভব।

কাতারের রাজধানী দোহায় দুই দিন ধরে ইরান, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করেছেন দেশটির প্রধান আলোচক আলী বাকেরি কানি।

পরোক্ষ ঐ আলোচনার পর গতরাতে (বুধবার রাতে) ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল সানি'র সঙ্গে ফোনে কথা বলেন।

তিনি এই আলোচনার আয়োজন করায় কাতারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দোহায় যে আলোচনা হয়েছে তা ইতিবাচক। আমেরিকা বাস্তবসম্মত নীতি অনুসরণ করলে একটি ভালো ও টেকসই সমঝোতা সম্ভব। ইরান বাস্তবসম্মত নীতির ভিত্তিতে একটি সমঝোতায় পৌঁছার আগ পর্যন্ত আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে বলে জানান আব্দুল্লাহিয়ান।

এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রীও আলোচনাকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে বলেন, একটি প্রত্যাশিত ফলাফল আসার আগ পর্যন্ত আলোচনা যাতে অব্যাহত থাকে সে চেষ্টা চালিয়ে যাবে দোহা।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ইরান সফর করেন। তার সফরের সময়ই কাতারে ইরান, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পরোক্ষ আলোচনার বিষয়ে সিদ্ধান্ত হয়। ইরান তখনি বলেছিল, এই পরোক্ষ আলোচনায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে।#  

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।