-
‘পারস্য উপসাগরের কেউ যেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে’
জুন ১২, ২০২২ ০১:৫০ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি। তিনি বলেছেন, “আমরা পারস্য উপসাগরীয় দেশগুলোকে এই বলে সতর্ক করছি তারা যেন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে।”
-
‘আমেরিকার চাপ ও হাইব্রিড যুদ্ধ মোকাবিলার একমাত্র উপায় প্রতিরোধ’
জুন ১২, ২০২২ ০১:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরান ও ভেনিজুয়েলার সফল অভিজ্ঞতা প্রমাণ করে আমেরিকার ক্রমাগত চাপের বিরুদ্ধে বিজয়ী হওয়ার একমাত্র উপায় প্রতিরোধ করা। শনিবার বিকেলে ইরান সফররত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
-
আন্তর্জাতিক সমাজের নীতি পরমাণু ক্ষেত্রে বর্ণবাদী আচরণের দৃষ্টান্ত হয়ে থাকবে
জুন ১১, ২০২২ ১৩:২৩ইরান ও ইসরাইলের পরমাণু কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক সমাজ বিশেষ করে পাশ্চাত্যের দ্বিমুখী নীতি পরমাণু ক্ষেত্রে বর্ণবাদী আচরণের আরেকটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।
-
ইরান-ভেনিজুয়েলা বিশ-সালা সহযোগিতা সনদ স্বাক্ষর
জুন ১১, ২০২২ ১১:৪৮ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে বিশ-সালা সহযোগিতা সনদ স্বাক্ষর হয়েছে।
-
সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই ইরান ও ভেনিজুয়েলার অভিন্ন লক্ষ্য: মাদুরো
জুন ১১, ২০২২ ০৫:০০বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াইকে ইরান ও ভেনিজুয়েলা অভিন্ন লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে বলে জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ইরান সফররত মাদুরো শুক্রবার রাতে ইরানের স্প্যানিশ ভাষার নিউজ চ্যানেল হিস্পান টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
দামেস্ক বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল ইরান
জুন ১১, ২০২২ ০১:৩৩ইহুদিবাদী ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক টেলিফোনালাপে এই নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার সরকার ও জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
-
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দুই দিনের সফরে ইরান এসেছেন
জুন ১০, ২০২২ ১৪:৪৮ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দুই দিনের সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেছেন। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
-
নির্বাহী পরিষদে ইরান বিরোধী প্রস্তাবের উদ্দেশ্য আলোচনায় ছাড় আদায়: আয়াতুল্লাহ খাতামি
জুন ১০, ২০২২ ১৪:৪১তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ইরানের বিরুদ্ধে নির্বাহী পরিষদে গৃহীত প্রস্তাবের উদ্দেশ্য আলোচনায় ছাড় আদায় করা।
-
ইরান আবার উন্নত সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস ঢোকানো শুরু করেছে
জুন ১০, ২০২২ ১৩:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অফ গভর্নর্সের বৈঠকে আমেরিকা ও ইউরোপের তিন দেশের তোলা প্রস্তাব পাস হওয়ার পর ইরান পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে উন্নত সেন্ট্রিফিউজগুলোতে ইরান ইউরেনিয়াম গ্যাস ঢোকানো শুরু করেছে এবং আইএইএ'র পক্ষ থেকে ইরানের পরমাণু স্থাপনাগুলো নজরদারির জন্য যে সমস্ত ক্যামেরা বসানো হয়েছিল সেগুলো বিচ্ছিন্ন করেছে।
-
তেহরান নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরবে না
জুন ১০, ২০২২ ০৫:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা চার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে যে প্রস্তাব পাস করেছে তার কারণে তেহরান নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরে আসবে না।