-
তেহরান নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরবে না
জুন ১০, ২০২২ ০৫:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা চার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে যে প্রস্তাব পাস করেছে তার কারণে তেহরান নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরে আসবে না।
-
প্রমাণ হলো প্রতিশোধমূলক পদক্ষেপ হচ্ছে স্বার্থ রক্ষা করার সর্বোত্তম উপায়
জুন ১০, ২০২২ ০৪:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, গ্রিসের পানিসীমা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলবাহী ট্যাংকার আটকের ঘটনায় আবারো প্রমাণ হলো, শত্রুর বলদর্পিতার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপই হচ্ছে দেশের স্বার্থ রক্ষা করার সবচেয়ে ভালো উপায়।
-
জাহাজ ছেড়ে দেয়ার নির্দেশ; ইরানকে ফেরত দিতে হবে সব তেল
জুন ১০, ২০২২ ০৩:৪৩গ্রিসের একটি উচ্চতর আদালত ইরানের তেলবাহী ট্যাংকার ছেড়ে দেয়ার পাশাপাশি সব তেল ইরানকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে। গত মাসের শেষ দিকে মার্কিন চাপের মুখে গ্রিসের পানিসীমা থেকে ইরানের তেলবাহী জাহাজটি আটক করে এথেন্স।
-
আইএইএ'র কিছু ক্যামেরা বন্ধ করে দিল ইরান; ভিডিও প্রকাশ
জুন ০৯, ২০২২ ১৪:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনার কিছু ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়তি সহযোগিতার অংশ হিসেবে ইরান যেসব ক্যামেরা বসানোর অনুমতি দিয়েছিল সেগুলোর বিদ্যুতের সুইচ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা।
-
ইরান বিরোধী প্রস্তাব পাশের পর দু'টি ক্যামেরা বন্ধ তেহরানের প্রতিক্রিয়ার সূচনা মাত্র
জুন ০৯, ২০২২ ১৩:০৭চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের ইরানবিরোধী প্রস্তাবটি পাস হয়েছে। গতকাল (বুধবার) রাতে ৩৫ সদস্যবিশিষ্ট আইএইএ'র নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩০টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। তবে চীন ও রাশিয়া প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং ভারত, পাকিস্তান ও লিবিয়া ভোটদানে বিরত ছিল।
-
গুরুত্বপূর্ণ আলোচনা করতে ইরান সফরে আসছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
জুন ০৯, ২০২২ ১২:০৯ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করার জন্য শিগগিরই ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির আমন্ত্রণে প্রেসিডেন্ট মাদুরো শনিবার দুই দিনের সফরে তেহরান পৌঁছাবে বলে কথা রয়েছে। তিনি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
-
ইরানের আটককৃত তেল-ট্যাংকার ছেড়ে দিচ্ছে গ্রিস: আহমাদ নাদেরি
জুন ০৯, ২০২২ ১০:৪০এথেন্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন আটককৃত ইরানের তেল-ট্যাংকার মুক্তির আদেশ নিশ্চিত করেছে গ্রিস।
-
ইরানে ১৫০ পারমাণবিক পণ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড পেয়েছে
জুন ০৯, ২০২২ ১০:৩৭ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ইরানে পরমাণু প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ১৫০টি পণ্য এ পর্যন্ত জাতীয় মান নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাভ করেছে। তিনি আজ (বৃহস্পতিবার) তেহরানে জ্ঞান ভিত্তিক উৎপাদন বিষয়ক এক সম্মেলনে এ কথা বলেন।
-
টেলিফোনালাপে পশ্চিমা চাপ কমানোর কথা বললেন রায়িসি ও পুতিন
জুন ০৯, ২০২২ ০৫:০৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে পশ্চিমা দেশগুলোর চাপ নিষ্ক্রিয় করে দিতে পারে। তিনি বুধবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের চাপ যখন ক্রমাগত বাড়ছে তখন এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হলো।
-
আইএইএর প্রস্তাবের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ইরান: রাষ্ট্রদূত
জুন ০৯, ২০২২ ০১:৪৩আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় ইরানবিরোধী প্রস্তাব পাশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এ ঘটনার উপযুক্ত জবাব দেয়া হবে এবং নিজের স্বার্থ রক্ষার লক্ষ্যে আইএইএ’র ব্যাপারে নিজের নীতিতে পরিবর্তন আনার অধিকার তেহরান সংরক্ষণ করে।