-
ইসলাম পরমাণু অস্ত্র তৈরি করার অনুমতি দেয় না: আব্দুল্লাহিয়ান
জুন ০৯, ২০২২ ০০:৫৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, শত্রুদের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও তার দেশ ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়নি। ফলে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেই। তিনি বলেন, ইসলাম কখনও গণবিধ্বংসী অস্ত্র তৈরি, সংরক্ষণ ও ব্যবহারের অনুমতি দেয় না।
-
ইহুদিবাদীদের চক্রান্তের কথা তুলে ধরা হজ্বের অপরিহার্য কর্তব্য
জুন ০৮, ২০২২ ১০:৫৫ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন: জনগণের ইচ্ছার বাইরে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে শোষণ ছাড়া কিছুই অর্জিত হবে না।
-
ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহত ২১, প্রেসিডেন্টের শোক
জুন ০৮, ২০২২ ১৪:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (বুধবার) ট্রেন দুর্ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রেনটি দক্ষিণ খোরাসান প্রদেশের তাবাস থেকে ইয়াজ্দ প্রদেশে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
-
অযৌক্তিক আচরণের কারণে ইরান আইএইএ'র ক্যামেরা খুলে ফেলবে
জুন ০৮, ২০২২ ১৪:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে, ইরানের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র যে নজরদারি ক্যামেরা বসানো হয়েছিল সেগুলো খুলে ফেলা হবে।
-
ইরান-সৌদি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী
জুন ০৮, ২০২২ ১৪:২৮ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি আজ এ মন্তব্য করেছেন।
-
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে নিষ্ক্রিয় আইএইএ
জুন ০৮, ২০২২ ১৩:২৩আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু স্থাপনা কিংবা বিজ্ঞানীদের ওপর হামলার নিন্দা জানাতে তেহরানের দাবি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেছেন, বিভিন্ন সময়ে আমি যেকারো বিরুদ্ধে হামলার নিন্দা জানিয়েছি। আমি একজন কূটনীতিবিদ এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি তাই যে কোনো সহিংসতার নিন্দা জানাই।
-
ইরান-বিরোধী আইএইএ'র সম্ভাব্য প্রস্তাবের নেপথ্যে ইসরাইল: মোহাম্মদ ইসলামি
জুন ০৮, ২০২২ ১২:০০ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক মোহাম্মাদ ইসলামি বলেছেন: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদে ইরান বিরোধী সম্ভাব্য প্রস্তাবের খসড়া ইহুদিবাদীদের পৃষ্ঠপোষকতায় মার্কিন সর্বোচ্চ চাপের নীতিরই অংশ।
-
ইরান প্রতিদিন তেল বিক্রি করছে ১০ লাখ ব্যারেলের বেশি
জুন ০৮, ২০২২ ০৯:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করছে। চলতি বছরের শুরু থেকে এই ধারা অব্যাহত রেখেছে দেশটি। গত ২১ মার্চ নতুন ফার্সি বছর শুরু হয়েছে।
-
অতি সামান্য বিষয় নিয়ে পশ্চিমারা হৈ চৈ শুরু করেছে: গরিবাবাদি
জুন ০৮, ২০২২ ০৩:৩৯ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গরিবাবাদি বলেছেন, আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চরম রাজনৈতিক একপেশে অবস্থান নিয়েছেন এবং এ বিষয়টি এখন সবার কাছে স্পষ্ট। তিনি আরো বলেছেন, গ্রোসি ইরানের তিনটি স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পাওয়ার যে দাবি করেছেন তা ছিল ‘নিতান্তই সামান্য’ অথচ বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলা হয়েছে।
-
উল্টাপাল্টা করলেই তেল আবিব ও হাইফা মাটির সঙ্গে মিশে যাবে: ইরান
জুন ০৭, ২০২২ ১৩:৪৮উল্টাপাল্টা কিছু করলেই দখলদার ইসরাইলের তেল আবিব ও হাইফা-কে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এ হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি।