-
আকাশে একসঙ্গে শত্রুর ৫০০ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে ইরান
জুন ০৭, ২০২২ ১১:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী আকাশে একসঙ্গে শত্রুর পাঁচশ' লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল নাসের আরাস্তে।
-
ইসরাইলের দেয়া তথ্যে ইরানকে মূল্যায়ন করছে আইএইএ: ইসলামি
জুন ০৭, ২০২২ ০৩:২৫ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক মোহাম্মাদ ইসলামি তার দেশের বিরুদ্ধে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আইএইএ ইরানের শত্রুদের বিশেষ করে ইহুদিবাদী ইসরাইলের দেয়া তথ্যের ওপর নির্ভর করে তেহরানবিরোধী অবস্থান নিচ্ছে।
-
ইরানের সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে চায় আইএইএ: মহাপরিচালক
জুন ০৭, ২০২২ ০৩:০৪আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি চান না ইরানের সঙ্গে তার সংস্থার সহযোগিতা হ্রাস পাক।তবে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে ‘উচ্চাভিলাষী’ দাবি করে বলেছেন, এই কর্মসূচিকে সন্দেহ করার যথেষ্ট সুযোগ রয়েছে।
-
আইএইএতে ইরানবিরোধী প্রস্তাবের নেপথ্যে এবং তেহরানের হুঁশিয়ারি
জুন ০৬, ২০২২ ১৫:০০আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সদরদপ্তরে এই সংস্থার নির্বাহী বোর্ডের আসন্ন সভা প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে নিজের সাম্প্রতিক টেলিফোনালের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির -আব্দু্ল্লাহিয়ান আজ সোমবার সকালে এক টুইটার বার্তায় বলেন, জোসেফ বোরেলের সঙ্গে ইরানের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেয়ার আলোচনা এবং সেটি কিভাবে এগিয়ে নেয়া যায় সে ব্যাপারে কথা হয়েছে।
-
ইরান আইএইএ'র পদক্ষেপ অনুযায়ী যথাযথ জবাব দেবে: খাতিবজাদেহ
জুন ০৬, ২০২২ ১৪:৫৬ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরান আইএইএ'র নির্বাহী পরিষদের খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সায়িদ খাতিবজাদেহ বলেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান আইএইএ'র নির্বাহী পরিষদের সকল পদক্ষেপের যথাযথ জবাব দেবে।
-
আইএইএ একটি সংস্থা হিসেবে স্বাধীনতা পরিপূর্ণভাবে হারিয়েছে: রেজা সালিমি
জুন ০৬, ২০২২ ১১:৫৮ইরানের সংসদের বোর্ড অব ডিরেক্টর্সের সদস্য বলেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ ইহুদিবাদী ইসরাইলের সৈনিকে পরিণত হয়েছে।
-
দ্বিপক্ষীয় সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে ইরান এবং কাতারের গুরুত্বারোপ
জুন ০৬, ২০২২ ১০:৫৮ইরান এবং কাতারের জ্বালানিমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক ও যৌথ সহযোগিতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
-
মহানবীর (সা.) অবমাননায় ক্ষুব্ধ ইরান: ভারতীয় রাষ্ট্রদূত তলব
জুন ০৬, ২০২২ ০৪:০৪ভারতের একটি টিভি টকশোতে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানানোর জন্য তেহরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ভারতে রাসূলুল্লাহ (সা.)-এর অবমাননার খবরে গোটা মুসলিম বিশ্বে যখন প্রতিবাদের ঝড় উঠেছে তখন তেহরান এ ব্যবস্থা নিল।
-
আটক গ্রিক নাগরিকরা সুস্থ; ফোনে কথা বলছেন পরিবারের সঙ্গে
জুন ০৬, ২০২২ ০৩:৫১ইরানে আটক গ্রিসের দুই তেল ট্যাংকারের নাবিকরা সুস্থ আছেন এবং তারা নিয়মিত টেলিফোনে তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন। ইরানের বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
আইএইএতে ইরানবিরোধী প্রস্তাবের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
জুন ০৬, ২০২২ ০৩:৪৫জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থায় ইরানবিরোধী একটি প্রস্তাব উত্থাপনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএতে এ প্রস্তাব উত্থাপন করা হলে এর পরিণতির দায় প্রস্তাব উত্থাপনকারী দেশগুলোকে বহন করতে হবে।