সৌদি আরবের সাথে কূটনীতি ফলপ্রসূ নয়; সামরিক জবাব জরুরি
https://parstoday.ir/bn/news/event-i162044-সৌদি_আরবের_সাথে_কূটনীতি_ফলপ্রসূ_নয়_সামরিক_জবাব_জরুরি
পার্সটুডে: ইরাকের নুজাবা আন্দোলনের মহাসচিব ঘোষণা করেছেন যে রিয়াদের সাথে কূটনীতিতে কোনো ফল হয়নি। তিনি উপযুক্ত সামরিক প্রতিশোধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
(last modified 2026-08-09T11:19:49+00:00 )
আগস্ট ০৯, ২০২৬ ১৭:০১ Asia/Dhaka
  • ইরাকের নুজাবা আন্দোলনের মহাসচিব শেখ আকরাম আল-কাবি
    ইরাকের নুজাবা আন্দোলনের মহাসচিব শেখ আকরাম আল-কাবি

পার্সটুডে: ইরাকের নুজাবা আন্দোলনের মহাসচিব ঘোষণা করেছেন যে রিয়াদের সাথে কূটনীতিতে কোনো ফল হয়নি। তিনি উপযুক্ত সামরিক প্রতিশোধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

পার্সটুডে'র প্রতিবেদন অনুযায়ী, মেহর নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে, ইরাকের নুজাবা আন্দোলনের মহাসচিব শেখ আকরাম আল-কাবি ঘোষণা করেছেন যে সৌদি আরবের সাথে কূটনীতির পথটি ফলপ্রসূ নয় এবং এই দেশটির সরকার ইরাক ও তার জনগণের বিরোধী অধিকাংশ ষড়যন্ত্রের পেছনে সক্রিয় রয়েছে।
আল-কাবি জোর দিয়ে বলেন: সৌদি রাজপরিবারের হাত ইরাকের সন্তানদের রক্তে কলুষিত, যার ফলশ্রুতিতে হাজার হাজার বিস্ফোরক প্যাকেট সৌদি আরব অর্থায়ন করেছে এবং নিরপরাধ মানুষকে হত্যার জন্য প্রেরণ করেছে।

তিনি স্পষ্ট করেন: সৌদি রাজপরিবারকে ভর্ৎসনা ও কানমলা দেয়া তথা এদের  শাস্তি ও দণ্ডবিধান উপযুক্ত সামরিক প্রতিশোধ ছাড়া বাস্তবায়ন হবে না; এটি এমন প্রতিশোধ যা শহীদদের পবিত্র রক্তের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করবে – বিশেষত হাশদ আশ-শাবি (জনমিলিশিয়া) বাহিনীর সেই সন্তানদের, যারা সৌদিদের তৈরি বিশ্বাসঘাতকদের হাতে শহীদ হয়েছেন।

আল-কাবি ইরাকের প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র সক্ষমতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন: ক্ষেপণাস্ত্রের জবাব কেবল ক্ষেপণাস্ত্র দিয়েই দেয়া হবে এবং আগুনের জবাব কেবল আগুন দিয়েই দেয়া হবে। #
 

পার্সটুডে/এমএএইচ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।