-
আফগানিস্তানে আইএস জঙ্গিদের হামলার নিন্দা জানাতে ওআইসি'র প্রতি ইরানের আহ্বান
অক্টোবর ১৯, ২০২১ ১৩:১৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি মহাসচিব ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সাক্ষাতে তিনি আফগানিস্তানের কান্দাহার ও কুন্দুযের শিয়া মসজিদে মুসল্লিদের ওপর উগ্র দায়েশ বা আইএস জঙ্গিদের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ওআইসির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।
-
ইরাক থেকে মার্কিন বাহিনীর বিদায় ঘণ্টা শোনা যাচ্ছে: জেনারেল সালামি
অক্টোবর ১৯, ২০২১ ১২:৫৫ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুরা প্রকাশ্যেই এই অঞ্চল থেকে পিছু হটছে। শত্রুদের পরাজয় এখন সহজেই উপলব্ধি করা যাচ্ছে।
-
ইরানের বিরুদ্ধে দুঃসাহস দেখালে শত্রুকে অনুতপ্ত হতে হবে
অক্টোবর ১৯, ২০২১ ০৬:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুরা কোনোরকম দুঃসাহস দেখালে তাদেরকে এজন্য অনুতপ্ত হতে হবে। শত্রুর যেকোন ভুল পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে তা যেকোনো দেশ বা গোষ্ঠীই হোক না কেন। একথা বলেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে।
-
ইরান কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ১৯, ২০২১ ০৩:৪০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি এবং ফলদায়ক যেকোনো আলোচনায় বসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরো বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের পরমাণু আলোচনা থেকে অবশ্যই ফল বেরিয়ে আসতে হবে প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কঠোর মনোভাব প্রদর্শন করতে হবে।
-
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
অক্টোবর ১৯, ২০২১ ০২:৫৭জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে পরমাণু সমঝোতা ও আফগানিস্তান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। এ সময় আফগানিস্তানের সর্বসাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে উগ্র জঙ্গিদের মাথাচারা দিয়ে ওঠার বিষয়টি জাতিসংঘকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।
-
পাকিস্তান সফর শেষ করেই রাশিয়া গেলেন ইরানের সেনা প্রধান জেনারেল বাকেরি
অক্টোবর ১৮, ২০২১ ১৪:৩৬ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সাইগুর আমন্ত্রণে সাড়া দিয়ে একটি উচ্চ পদস্থ সামরিক প্রতিনিধি দল নিয়ে মস্কো সফরে গেছেন। মাত্র কয়েক দিন আগে তিনি ইসলামাবাদ সফরে গিয়েছিলেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা বৃহস্পতিবার থেকে শুরু হবে
অক্টোবর ১৮, ২০২১ ১৩:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে একথা বলেছেন।
-
আফগানিস্তানে উগ্র সন্ত্রাসীদের উত্থানের ব্যাপারে ইরানের হুঁশিয়ারি
অক্টোবর ১৮, ২০২১ ০৩:০৬আফগানিস্তানে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর সম্ভাব্য উত্থানের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি রোববার তেহরান সফররত অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ল্যানস্কি টিফেনথালের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
‘মস্কোর সঙ্গে তেহরানের সামরিক সহযোগিতা আরো শক্তিশালী হবে’
অক্টোবর ১৮, ২০২১ ০২:৪৮ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রাশিয়া সফরে গেছেন। তিনি রোববার রাতে মস্কো বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সামরিক সহযোগিতা আরো শক্তিশালী হবে।
-
মুসলিম দেশগুলোতে গৃহযুদ্ধ চায় আমেরিকা: ইরানের পার্লামেন্ট স্পিকার
অক্টোবর ১৭, ২০২১ ১৪:০০ইসলামী প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতা থেকে সরে আসেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি আজ রোববার সংসদ অধিবেশনে এ কথা বলেন।