-
‘জেনারেল সোলায়মানি না থাকলে মধ্যপ্রাচ্যের চেহারা অন্যরকম হতো’
সেপ্টেম্বর ৩০, ২০২১ ০৪:৫৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সন্ত্রাসবাদ ও ইহুদিবাদ-বিরোধী যুদ্ধের অগ্রনায়ক লে. জেনারেল কাসেম সোলায়মানি না থাকলে পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতি ভিন্ন রকম হতো। তিনি বুধবার তেহরানে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান-রাশিয়া সমঝোতা
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৯:০৭যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি।
-
সিরিয়া বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরলেন জাতিসংঘে ইরানের প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৩:২১গত অনেক বছর ধরে সিরিয়া সরকার মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। চাপিয়ে দেয়া এই যুদ্ধে এ পর্যন্ত সিরিয়ার হাজার হাজার নিরীহ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ দেশের ভেতরে ও বাইরে শরণার্থী জীবন যাপন করছে। পরিকল্পিত এই যুদ্ধের অংশ হিসেবে দখলদার ইসরাইলও একের পর এক হামলা চালিয়ে সিরিয়া সংকটকে আরো জটিল করে তুলেছে।
-
আইআরআইবি'র প্রধান হিসেবে নিয়োগ পেলেন ড. জেবেলি
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১২:১৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. পেইমান জেবেলি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বুধবার) তাঁকে নিয়োগ দেন।
-
সিরিয়ায় আগ্রাসন বন্ধে ইসরাইলকে বাধ্য করতে হবে
সেপ্টেম্বর ২৯, ২০২১ ০৬:৫২সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধে তেল আবিবকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই কার্যকর ভূমিকা নিতে হবে।
-
পরমাণু কর্মসূচি সম্পর্কে মত প্রকাশের অধিকার আমেরিকার নেই: ইরান
সেপ্টেম্বর ২৯, ২০২১ ০৪:০৭জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা নিয়ে আমেরিকার বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোতে যেসব দেশ সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তাদের পক্ষে এসব স্থাপনায় আইএইএ’র পরিদর্শন নিয়ে মতামত প্রকাশের কোনো অধিকার নেই।
-
ইরানের সামরিক বাহিনী শত্রুর অপূরণীয় ক্ষতি করতে সক্ষম
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৫:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির একজন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর জন্য অপূরণীয় ক্ষতিসাধন করে দেয়ার ক্ষমতা রাখে।
-
সীমান্তের কাছে ইসরাইলের প্রতীকী উপস্থিতিও সহ্য করা হবে না: ইরান
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৫:২৬সীমান্তের কাছে দখলদার ইসরাইলের উপস্থিতি ইরান সহ্য করবে না। এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
-
ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্য ‘মিথ্যার ফুলঝুরি’ ছাড়া কিছু নয়: ইরান
সেপ্টেম্বর ২৮, ২০২১ ০৬:৪৬ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জাতিসংঘে দেয়া বক্তব্যে ইরান সম্পর্কে যে বাগাড়ম্বর করেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, বেনেতের বক্তব্য ‘মিথ্যার ফুলঝুরি’ ছাড়া আর কিছু নয়।
-
রাফায়েল গ্রোসির ভুল তথ্য সম্বলিত প্রতিবেদনের প্রতিবাদ জানাল ইরান
সেপ্টেম্বর ২৮, ২০২১ ০২:৩৪ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি যে ভুল তথ্য প্রকাশ করেছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, আইএইএ যেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করে ইরানকে নিয়ে সৃষ্ট গঠনমূলক পরিবেশ নষ্ট করে না দেয়।