-
বাগদাদের পরপর দুই বিস্ফোরণ; নিহত অন্তত ১০, আহত ২০
অক্টোবর ৩০, ২০২২ ০৮:৪২ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে পরপর দুটি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। তবে বাগদাদের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।
-
হিজবুল্লাহর সাথে যুদ্ধ থেকে বাঁচতে ইসরাইল সমুদ্রসীমা চুক্তি করেছে: নাসরুল্লাহ
অক্টোবর ৩০, ২০২২ ০৮:০১লেবাননের ইসলামী প্রতিরোধে আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, শুধুমাত্র যুদ্ধ থেকে বাঁচার জন্য ইহুদিবাদী ইসরাইল লেবাননের সঙ্গে সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তি সই করেছে।
-
সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন
অক্টোবর ৩০, ২০২২ ০৪:০৬সংযুক্ত আরব আমিরাতে ইহুদিবাদী ইসরাইলে নির্মিত ‘বারাক’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে। দখলদার ইসরাইলের সঙ্গে আবু ধাবি সম্পর্ক স্বাভাবিক করার পর দু’পক্ষের মধ্যে সম্পর্ক যে আরো বেশি ঘনিষ্ঠ হচ্ছে এ ঘটনা তার ইঙ্গিত বহন করে।
-
পশ্চিম তীরের শহর-গ্রাম সর্বত্রই প্রতিরোধ সংগ্রাম জোরদার হচ্ছে: হামাস
অক্টোবর ২৯, ২০২২ ১৪:৪৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের সব শহর, গ্রাম ও শরণার্থী শিবিরে প্রতিরোধ আন্দোলন জোরদার হচ্ছে। কোনো শক্তিই এই প্রক্রিয়াকে স্তব্ধ করতে পারবে না।
-
হামাস নেতাদের বহিষ্কার করতে এরদোগানের ওপর ইসরাইলের চাপ সৃষ্টি
অক্টোবর ২৯, ২০২২ ০৭:১১তুরস্ক থেকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদেরকে বহিষ্কার করার জন্য প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের কাছে দাবি জানিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতকাল (শুক্রবার) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ এ দাবি করেন।
-
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নাকচ করল লেবানন
অক্টোবর ২৯, ২০২২ ০৪:১২লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে শান্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদ শেষ হয়ে যাওয়া উপলক্ষে শুক্রবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন। মিশেল আউন বলেন, “ইসরাইলি শত্রুর সঙ্গে শান্তির কোনো প্রশ্নই ওঠে না।”
-
যে কারণে সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরাইল
অক্টোবর ২৮, ২০২২ ১৬:৫২ইহুদিবাদী ইসরাইল একমাস বিরতির পর গতকাল আবারো এক সপ্তাহের কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলতি বছর এটা সিরিয়ায় ইসরাইলের ২৮ দফা হামলা। এ অবস্থায় ইসরাইলের সাম্প্রতিক এসব হামলার লক্ষ্য উদ্দেশ্য কি এবং এর পরিণতিই বা কি হবে সেটাই এখন প্রশ্ন।
-
সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তি সই করল লেবানন ও ইসরাইল
অক্টোবর ২৮, ২০২২ ০৬:৪১লেবানন এবং ইহুদীবাদী ইসরাইল শেষ পর্যন্ত সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তিতে সই করেছে। এই চুক্তির ফলে লেবানন তার দক্ষিণে সমুদ্রসীমা নির্ধারণ করতে পারবে।
-
সাম্প্রতিক সহিংসতা যারা উসকে দিয়েছে তারাই শিরাজে সন্ত্রাসী হামলা চালিয়েছে
অক্টোবর ২৮, ২০২২ ০৫:৫৭লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় যারা উসকানি দিয়েছে তারাই শিরাজ শহরের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলা চালিয়েছে।
-
দামেস্কে আবার হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল
অক্টোবর ২৭, ২০২২ ১১:৪৩ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে ইসরাইল সিরিয়ায় তিন দফা এ ধরনের আগ্রাসন চালালো।