ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কাজ হচ্ছে না: নিউ ইয়র্ক টাইমস
https://parstoday.ir/bn/news/event-i162612-ইরানের_বিরুদ্ধে_মার্কিন_অর্থনৈতিক_নিষেধাজ্ঞায়_কাজ_হচ্ছে_না_নিউ_ইয়র্ক_টাইমস
পার্সটুডে: আমেরিকান সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস লিখেছে: ছয় মাস অতিবাহিত হওয়ার পর, মনে হচ্ছে ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে, অন্যদিকে আমেরিকার লক্ষ্যগুলো এখনও অস্পষ্ট রয়েছে।
(last modified 2026-08-29T06:08:47+00:00 )
আগস্ট ২৯, ২০২৬ ১১:৫২ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে: আমেরিকান সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস লিখেছে: ছয় মাস অতিবাহিত হওয়ার পর, মনে হচ্ছে ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে, অন্যদিকে আমেরিকার লক্ষ্যগুলো এখনও অস্পষ্ট রয়েছে।

মেরিকান সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে: ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক যুদ্ধকে শুরু করে তেহরানের নীতি ও কৌশল পরিবর্তন করতে পারবে-- এমন সম্ভাবনা খুবই কম।

এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে: ট্রাম্প যুদ্ধের প্রথম দিনে ইরানি জনগণকে সম্ভাব্য দ্রুততম সময়ে স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন ছয় মাস পর, তার প্রশাসন অর্থনৈতিক চাপ বৃদ্ধি করে তাদের আরও দরিদ্র করার চেষ্টা করছে।

সংবাদপত্রটি আরও লিখেছে: ইরানকে ওয়াশিংটনের দাবি মেনে নিতে বাধ্য করতে আমেরিকার স্পষ্ট ব্যর্থতাকে গোপন করা কঠিন; কারণ ইসলামী প্রজাতন্ত্র কেবল টিকে থাকেনি, একইসঙ্গে কার্যত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে, নিজের আঞ্চলিক প্রভাবকে শক্তিশালী করেছে এবং কোনো কোনো দেশ তেহরানের সাথে তাদের সম্পর্ক নবায়নের  চেষ্টা করছে।

নিউ ইয়র্ক টাইমস আরও লিখেছে যে, মিত্রদের কাছে আমেরিকার বিশ্বাসযোগ্যতা, এবং এর পাশাপাশি পশ্চিম এশিয়ায় ব্যয়বহুল ও অহেতুক যুদ্ধ থেকে বিরত-থাকা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের যে সুনাম ছিল তা ক্ষতিগ্রস্ত হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন