-
মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা: ২ ভবনের সামান্য ক্ষতি, আহত ১
জুলাই ৩০, ২০২৩ ০৮:৪৪রাশিয়ার রাজধানী মস্কোয় পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানি আজ (রোববার) সকালে এ খবর জানিয়ে বলেছেন, মস্কোর বাণিজ্যিক এলাকায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন।
-
মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রেখেছে চীন
জুলাই ৩০, ২০২৩ ০৮:৩৬চীন সরকার রাশিয়ার সাথে তার লেনদেন অব্যাহত রেখেছে। এই লেনদেনটি চীন দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার কাঠামোর অধীন একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে ঘোষণা করেছে। রাশিয়াকে চীন সামরিক সহায়তা দিচ্ছে বলে আমেরিকা ও তার মিত্ররা রাজনৈতিকভাবে এবং গণমাধ্যমের সাহায্যে ব্যাপক প্রচারণা চালিয়ে যখন দেশটির ওপর আরো বেশি চাপ সৃষ্টির চেষ্টা করছে ঠেক সে মুহূর্তে চীন সরকার এ ধরনের ঘোষণা দিলো।
-
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে না রাশিয়া: প্রেসিডেন্ট পুতিন
জুলাই ৩০, ২০২৩ ০৬:০৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করার প্রস্তাব মস্কো প্রত্যাখ্যান করছে না। আফ্রিকার নেতারা আলোচনার যে প্রস্তাব দিয়েছেন সেটি শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
আন্তর্জাতিক পানিসীমায় কার্যকর ভূমিকা রাখতে ইরান বদ্ধপরিকর: ইরানি
জুলাই ৩০, ২০২৩ ০৫:৫২ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার বাহিনী আন্তর্জাতিক পানিসীমায় নিজের কার্যকর ও সফল উপস্থিতি ধরে রাখতে এবং ইরানের পতাকা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।
-
চীন ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় উদ্বিগ্ন আমেরিকা?
জুলাই ২৯, ২০২৩ ১৪:৩৩চীন সরকার রাশিয়ার সঙ্গে তার প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। আর এটি স্বাভাবিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যে ঘটছে বলে জানিয়েছে বেইজিং। এদিকে রাশিয়াকে চীনের সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেইজিংয়ের ওপর ব্যাপক চাপ সৃষ্টির চেষ্টা করছে।
-
অস্ট্রেলিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪: মার্কিন নেতৃত্বাধীন সামরিক মহড়া বন্ধ
জুলাই ২৯, ২০২৩ ১১:০০প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাথে যৌথভাবে মহড়া চালানোর সময় অস্ট্রেলিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী চার সদস্য নিখোঁজ রয়েছেন। এ ঘটনার পর সামরিক মহড়া স্থগিত করা হয়েছে।
-
ইরাকের কারবালা শহরের টেক্সটাইল গুদামে আগুন, নিহত ৪
জুলাই ২৯, ২০২৩ ১০:৪২ইরাকের কারবালা শহরের একটি টেক্সটাইল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চার জন নিহত হয়েছে। গুদামটিতে আগুন লেগে যাওয়ার পর সেখানে একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরো মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে।
-
যেভাবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আঘাত হানল রাশিয়ার শহরে
জুলাই ২৯, ২০২৩ ১০:১১রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের রোস্তভ অঞ্চলের তাগানরোগ শহরে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) দিনের শুরুতে শহরের কেন্দ্রস্থলে একটি বিমান বিধ্বংসী এস-২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে এক ডজনেরও বেশি বেসামরিক লোক আহত হয়েছে এবং বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়।
-
রাশিয়ার জন্য ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ
জুলাই ২৯, ২০২৩ ০৯:৪১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হতে চায় যা রাশিয়ার জন্য বাস্তব হুমকি। ইউক্রেনের এই তৎপরতা রাশিয়া কোনভাবেই সহ্য করবে না। গতকাল (শুক্রবার) আফ্রিকার কয়েকটি দেশের নেতাদেরকে প্রেসিডেন্ট পুতিন এ কথা বলেন।
-
পশ্চিমাদের দেয়া ইউক্রেনের আরো ট্যাংক ধ্বংস করল রুশ বাহিনী
জুলাই ২৯, ২০২৩ ০৯:২৪রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযানে আরো বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এই তথ্য জানিয়েছে।