-
এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৯:৫৬এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। আর তাতেই এশিয়া কাপে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতে নেয় দলটি।
-
খারকিভ থেকে সেনা প্রত্যাহারের ব্যাখ্যা দিল রাশিয়া
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৫:২৭রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের খারকিভ অঞ্চলের কয়েকটি স্থান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেন যখন ওই অঞ্চলে হামলা জোরদার করেছে তখন রাশিয়ার পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হয়।
-
জ্বালানি সংকটে ভিয়েনায় বিক্ষোভ; হামলার শিকার ইতালির পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৪:০৫ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপের কারণে যে তেল এবং গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে তাতে ইউরোপ জুড়ে প্রচণ্ডভাবে ক্ষোভ বাড়ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিক্ষোভকারীরা জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে প্রতিবাদ সমাবেশ করেছেন। অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী দেশটির ন্যাপল শহরে হামলার মুখে পড়েছেন।
-
জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সব ধরণের তৎপরতা বন্ধ ঘোষণা
সেপ্টেম্বর ১১, ২০২২ ১১:৫১জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সব ধরণের তৎপরতা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কথা জানিয়েছে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটির নিয়ন্ত্রণে থাকা কোম্পানি 'এনারজোএটম'।
-
‘ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি’
সেপ্টেম্বর ১১, ২০২২ ০৪:০৯হোয়াইট হাউজের সাবেক আইনজীবী টাই কভ বলেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে তিনি দোষী সাব্যস্ত হতে পারেন বলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওইদিন ট্রাম্পের হাজার হাজার সমর্থক বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সার্টিফিকেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্যাপিটল হিলের সামনে জড়ো হয় এবং এক পর্যায়ে তারা ক্যাপিটল ভবনে হামলা চালায়।
-
খারকিবে ২ হাজার কিলোমিটার এলাকা দখলের দাবি করলেন জেলেনস্কি
সেপ্টেম্বর ১১, ২০২২ ০৩:২৩ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি বলেছেন, তার দেশের সেনারা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ থেকে ২০০০ কিঃ মিঃ এলাকা দখল করেছে। ওই এলাকা থেকে রাশিয়া যখন সেনা সদস্যদেরকে অন্যত্র মোতায়েনের কথা বলছে তখন এই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
-
নির্ধারিত মূল্যে তেল না কিনলে নিষেধাজ্ঞা; মার্কিন অর্থ মন্ত্রণালয়
সেপ্টেম্বর ১০, ২০২২ ১৪:২৫মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত জোটের নির্ধারিত দামের চেয়ে রাশিয়ার কাছ থেকে বেশিমূল্যে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এই ঘোষণা দিয়েছে।
-
শর্ত ছাড়াই এখন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা
সেপ্টেম্বর ১০, ২০২২ ১৩:১১উত্তর কোরিয়া পরমাণু বিষয়ে নিজেদের অবস্থান ঘোষণা করার পর মার্কিন সরকার পিয়ং ইয়ংয়ের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।
-
মার্কিন এফ-৩৫ বিমানে চীনা উপকরণ, গ্রাউন্ডেড বিমান দ্রুত ছেড়ে দেয়ার আবেদন
সেপ্টেম্বর ১০, ২০২২ ১১:১৯মার্কিন সামরিক বাহিনী এফ-৩৫ জঙ্গিবিমান থেকে চীনা উপকরণ আলাদা করে গ্রাউন্ডেড বিমানগুলোকে সার্ভিসে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছে। পেন্টাগনের শীর্ষ পর্যায়ের অ্যাকুইজিশন কর্মকর্তা বলেন, চীনা উপকরণ বিমান থেকে সরানোর প্রচেষ্টা চলার পাশাপাশি কীভাবে এই উপকরণ বিমানের ইঞ্জিনের টার্বোমেশিনে ঢুকলো তাও তদন্ত করা হচ্ছে।
-
ইউক্রেন ভেঙে পড়তে পারে: ন্যাটো মহাসচিবের হুঁশিয়ারি
সেপ্টেম্বর ১০, ২০২২ ০৯:০২মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন কঠিন শীতকাল পার করতে যাচ্ছে। এ সময় ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে তা না হলে দেশটি নিজের স্বাধীনতা হারাতে পারে।