বিশ্ব
  • রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণ করে দিতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন

    রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণ করে দিতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন

    সেপ্টেম্বর ১০, ২০২২ ০৭:১৬

    হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো জানিয়েছেন, গতকাল (শুক্রবার) রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা যে জরুরি বৈঠকে বসেছিলেন তাতে তারা একমত হতে পারেন নি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

  • খারকিভে ইউক্রেনের সাফল্য; অতিরিক্ত সেনা পাঠিয়েছে রাশিয়া

    খারকিভে ইউক্রেনের সাফল্য; অতিরিক্ত সেনা পাঠিয়েছে রাশিয়া

    সেপ্টেম্বর ১০, ২০২২ ০৩:৩৫

    ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে তুমুল লড়াই চলছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাশিয়া ওই অঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। এসব বার্তা সংস্থায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বহু ট্যাংক ও গোলন্দাজ ইউনিটের বহর খারকিভের দিকে এগিয়ে যাচ্ছে।

  •  এশিয়া কাপ: ফাইনালের আগে শ্রীলঙ্কার কাছে হারল পাকিস্তান

    এশিয়া কাপ: ফাইনালের আগে শ্রীলঙ্কার কাছে হারল পাকিস্তান

    সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৯:১০

    এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আজ (শুক্রবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ১৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় লঙ্কানরা।

  • ইউক্রেনকে আরো ২২০ কোটি ডলার অস্ত্র দিচ্ছে আমেরিকা

    ইউক্রেনকে আরো ২২০ কোটি ডলার অস্ত্র দিচ্ছে আমেরিকা

    সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৪:৪৭

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ইউক্রেনকে আরো ২২০ কোটি ডলারের অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আকস্মিক সফরে ইউক্রেন গিয়ে এই ঘোষণা দেন।

  • সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে একমত হয়েছে চীন ও ভারত

    সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে একমত হয়েছে চীন ও ভারত

    সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৩:১০

    ভারত এবং চীন লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে একমত হয়েছে। সীমান্তের এই পয়েন্টে ২০২০ সালের মে মাসে দুই দেশের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে যাতে ভারতের বেশ কয়েকজন সেনা নিহত হয়।

  • উত্তর কোরিয়ার আইন সংশোধন, আগেভাগে পরমাণু হামলার পথ উন্মুক্ত

    উত্তর কোরিয়ার আইন সংশোধন, আগেভাগে পরমাণু হামলার পথ উন্মুক্ত

    সেপ্টেম্বর ০৯, ২০২২ ১২:১৫

    উত্তর কোরিয়া নতুন একটি আইন পাস করেছে যাতে নিজেকে পরমাণু অস্ত্রধারী শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আইনের আওতায় কোনো দেশের পক্ষ থেকে পরমাণু হামলার আগেই উত্তর কোরিয়া শত্রুর বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করতে পারবে।

  • পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমানের সরঞ্জামাদি বিক্রি করবে আমেরিকা

    পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমানের সরঞ্জামাদি বিক্রি করবে আমেরিকা

    সেপ্টেম্বর ০৯, ২০২২ ০৫:০৫

    পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমান সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। এতে চলমান সন্ত্রাস-বিরোধী তৎপরতায় পাকিস্তান আারো  শক্তিশালী হয়ে উঠবে।

  • মারা গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ; নতুন রাজা চার্লস

    মারা গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ; নতুন রাজা চার্লস

    সেপ্টেম্বর ০৯, ২০২২ ০৪:২৩

    ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকালে বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়ছিল ৯৬ বছর। তার মৃত্যুর মধ্যদিয়ে ছেলে যুবরাজ চার্লস স্বয়ংক্রিয়ভাবে ব্রিটেনের নতুন রাজা হলেন। তিনিই হবেন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ১৪টি দেশ ও অঞ্চলের রাষ্ট্রপ্রধান।

  • চীনের সঙ্গে উত্তেজনা বাড়াতে তাইওয়ান অজুহাত ব্যবহার করেই চলেছে ওয়াশিংটন

    চীনের সঙ্গে উত্তেজনা বাড়াতে তাইওয়ান অজুহাত ব্যবহার করেই চলেছে ওয়াশিংটন

    সেপ্টেম্বর ০৮, ২০২২ ১৬:৩৮

    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, চীন বিষয়ে মার্কিন নীতি পরিবর্তন করতে ও তাইওয়ানকে ন্যাটো জোট বহির্ভূত প্রধান মিত্র হিসেবে ঘোষণার বিল বা প্রস্তাব তুলতে তিনি মার্কিন কংগ্রেসের সঙ্গে কথা বলবেন।তিনি তাইওয়ানে চীনের হামলার হুমকিকে বাস্তব ও প্রকাশ্য বলেও মন্তব্য করেছেন।