-
‘মার্কিন নিষেধাজ্ঞা ইরান-রাশিয়া সহযোগিতা বাড়ানোর পথ খুলে দিয়েছে’
আগস্ট ২৯, ২০২২ ১৫:২৩আমেরিকা-ভিত্তিক গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিল বলেছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের ফলে ইরান এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক জোট গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
-
ব্রিটেনে নজিরবিহীনভাবে বেড়েছে জ্বালানির দাম
আগস্ট ২৯, ২০২২ ১৪:৫৪ব্রিটেনে নজিরবিহীনভাবে বিদ্যুৎ এবং গ্যাসের বিল বাড়ানো হয়েছে। দেশটির সরকার এ দুটি বিল শতকরা ৮০ ভাগ বাড়িয়েছে। আগামী অক্টোবর মাস থেকে এই বাড়তি রেট কার্যকর হবে।
-
জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া: লক্ষ্য ও ফলাফল
আগস্ট ২৯, ২০২২ ১২:৪৯জাপান এবং আমেরিকা যৌথ মহড়ার আয়োজন করেছে। এ থেকে সুস্পষ্টাভাবেই বোঝা যায় তাদের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক বেশ শক্তিশালী। বিশেষ করে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে নতুন অস্ত্র চালানোর প্রশিক্ষণের লক্ষ্যে।
-
পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি
আগস্ট ২৯, ২০২২ ১২:৪০পাকিস্তানে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
-
৩ বছর পর ভেনিজুয়েলা-কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন
আগস্ট ২৯, ২০২২ ১১:৩২ভেনিজুয়েলা এবং কলম্বিয়া তিন বছর পর পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে। ২০১৯ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়। নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার পর দুই দেশ রাষ্ট্রদূত নিয়োগ করেছে।
-
তাইওয়ানের কাছে যুদ্ধজাহাজ এবং জঙ্গিবিমান মোতায়েন করেছে চীন: তাইপে
আগস্ট ২৯, ২০২২ ১০:৩৭স্বশাসিত তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাইওয়ান প্রণালী এলাকায় উত্তেজনার মাঝে বেশ কয়েকটি চীনা যুদ্ধজাহাজ এবং বিমান সনাক্ত করা হয়েছে।
-
তুর্কি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তাক করেছিল গ্রিস
আগস্ট ২৯, ২০২২ ০৫:৫৮তুরস্কের কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমানকে লক্ষ্য করে গ্রিস তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস ৩০০-এর ক্ষেপণাস্ত্র তাক করেছিল। গত ২৩ আগস্ট এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরের আন্তর্জাতিক আকাশসীমায় তুর্কি বিমান নজরদারি অভিযান পরিচালনার সময় এথেন্স এ ব্যবস্থা নেয়।
-
দোনবাস পুনর্দখলের অঙ্গীকার করলেন জেলেনস্কি
আগস্ট ২৯, ২০২২ ০৫:১২ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীন হয়ে যাওয়া দোনবাস প্রজাতন্ত্রকে পুনর্দখলের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বর্তমানে এ প্রজাতন্ত্রটি প্রায় পুরোপুরিভাবে রাশিয়ার সেনাদের আওতায় রয়েছে।
-
ইউরোপের সংকটের জন্য মোটেই আমরা দায়ী নই: রাশিয়া
আগস্ট ২৯, ২০২২ ০৩:০৯আসন্ন শীতকালকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন যে ভয়াবহ জ্বালানী সংকটে পড়তে যাচ্ছে তার দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় বলেছেন, ইউরোপ যে বহুমুখী সংকটের সম্মুখীন হয়েছে সেজন্য মস্কোর কোনো দায় নেই।
-
জ্বালানীর ঘাটতি: ইউরোপকে ‘ত্রিমুখী সংকট’ মোকাবিলা করতে হবে
আগস্ট ২৯, ২০২২ ০২:৫৮ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, জ্বালানী সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে তার ফলে ইউরোপকে ‘ত্রিমুখী সংকট’ মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিতে হবে।