-
রুশ হামলায় ইউক্রেনের ১,৩০০ সৈন্য নিহত: স্বীকার করলেন জেলেনস্কি
মার্চ ১২, ২০২২ ২৩:১৪ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রথম ১৭ দিনে তার দেশে অন্তত এক হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর প্রায় প্রতিদিনই রুশ সেনাদের হতাহতের তথ্য প্রকাশ করলেও এবারই প্রথম নিজেদের সেনা নিহতের কথা স্বীকার করলেন তিনি।
-
রুশ-ইউক্রেন যুদ্ধ: মধ্যস্থতার ব্যর্থ প্রয়াস তুরস্কের
মার্চ ১২, ২০২২ ১৫:১১আমেরিকা এবং ন্যাটোর নেতৃত্বে পশ্চিমাদের প্ররোচনায় চলমান রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব এ অঞ্চলের দেশগুলিতে গভীরভাবেই পড়েছে।
-
পশ্চিমা অস্ত্র চালানের ওপর হামলা চালাবে রাশিয়া
মার্চ ১২, ২০২২ ১৫:০৫রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনে অস্ত্রের চালান পাঠায় তাহলে তার উপর রুশ সামরিক বাহিনী হামলা চালাবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ কথা বলেছেন।
-
এ পর্যন্ত ইউক্রেনের যা কিছু ধ্বংস করেছে মস্কো
মার্চ ১২, ২০২২ ১৪:১১রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন হাজার সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
-
২৫ চীনা যুদ্ধবিমান পেল পাকিস্তান; রাফায়েলকে টেক্কা দেবে
মার্চ ১২, ২০২২ ১৩:২৯পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি ২৫টি উন্নত যুদ্ধবিমান। এর ফলে আকাশে প্রতিবেশী ভারতকে মোকাবেলা করা অনেক সহজ হবে বলে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন।
-
‘ইউক্রেন ইস্যুতে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে’
মার্চ ১২, ২০২২ ১২:৩৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন এবং তার দেশের মধ্যকার আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। ইউক্রেনে যখন রাশিয়ার সামরিক অভিযান তৃতীয় সপ্তাহের পড়েছে তখন এ তথ্য জানালেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পাশাপাশি কিয়েভের কর্মকর্তাদের সঙ্গে সংকট নিরসনের উপায় নিয়েও আলোচনা করছে মস্কো।
-
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় নি, ইউক্রেনকে সদস্য করে নি
মার্চ ১২, ২০২২ ১১:১৬ফ্রান্সের ভার্সাই নগরীতে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। তবে রাশিয়ার তেলের ওপর ২৭ জাতির এ সংস্থা নিষেধাজ্ঞা আরোপ করে নি এবং ইউক্রেনকে জোটের সদস্য পদ দেয় নি।
-
দায় এড়ানোর চেষ্টা করছে আমেরিকা
মার্চ ১২, ২০২২ ১০:০১ইউক্রেনের জীবাণু অস্ত্রকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরস্পরকে দোষারোপ করেছে। রাশিয়া বলেছে, ইউক্রেনে যে জীবাণু অস্ত্রের গবেষণাকেন্দ্রের সন্ধান পাওয়া গেছে তাতে আমেরিকা অর্থায়ন করেছে। তবে ওয়াশিংটন এই অভিযোগ অস্বীকার করেছে।
-
ইউক্রেনে হস্তক্ষেপ করলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাধতে পারে: বাইডেন
মার্চ ১২, ২০২২ ০৬:২৮ইউক্রেনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে আমেরিকাকে না জড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, মস্কোকে ঘাঁটালে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।
-
ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে আইসিবিএম পরীক্ষা করল উত্তর কোরিয়া
মার্চ ১২, ২০২২ ০৪:০৬উত্তর কোরিয়া সম্প্রতি একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা আইসিবিএম-এর পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে আমেরিকা। ওয়াশিংটন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া যখন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে এবং বিষয়টি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চরমে রয়েছে তখন উত্তর কোরিয়া এ পরীক্ষা চালাল।