-
মারিয়াপোল শহরে আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
মার্চ ০৫, ২০২২ ১৪:৫৯রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের অবরুদ্ধ দুটি শহর থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দিতে সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এরমধ্যে কৌশলগত বন্দরনগরী মারিয়াপোল রয়েছে।
-
আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
মার্চ ০৫, ২০২২ ১৪:৪১উত্তর কোরিয়া আরও একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া আলাদাভাবে এ তথ্য জানিয়েছে।
-
পাকিস্তানে শিয়া মসজিদে হামলার দায়িত্ব স্বীকার করল দায়েশ
মার্চ ০৫, ২০২২ ১৩:৫০পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি শিয়া মসজিদে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। গতকাল জুমা নামাজের সময় চালানো ওই হামলায় অন্তত ৫৬ জন মুসল্লি নিহত ও ১৯০ জন আহত হন।
-
পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে
মার্চ ০৫, ২০২২ ১৩:২২বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো বলেছেন, আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা ইউক্রেনে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ লাগিয়ে রাখতে চায়। এ কারণে তারা এই যুদ্ধে রাশিয়া ও বেলারুশকে জড়িয়ে দিতে চাইছে।
-
সিরিয়া থেকে সন্ত্রাসীদেরকে ইউক্রেনে নিচ্ছে মার্কিন বাহিনী
মার্চ ০৫, ২০২২ ০৭:১৯রাশিয়ার বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সিরিয়া থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যদেরকে মার্কিন সেনারা ইউক্রেনে নিচ্ছে।
-
নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় ন্যাটোর অনীহা, ক্ষুব্ধ জেলেনস্কি
মার্চ ০৫, ২০২২ ০৫:৫২ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠার আহবানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সাড়া না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
-
ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করতে এবার ন্যাটোর অস্বীকৃতি
মার্চ ০৫, ২০২২ ০৫:২২ইউক্রেনের আকাশে নোফ্লাই জোন ঘোষণা করার আহ্বান এবার সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এর আগে একই আহ্বান প্রত্যাখ্যান করে মার্কিন সরকার বলেছিল, এ ধরনের ঘোষণা আমেরিকাকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলবে যা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।
-
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে: ব্লিঙ্কেনের আশাবাদ
মার্চ ০৫, ২০২২ ০৫:১৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, তিনি নিশ্চিত যে, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে। তবে সে বিজয় কবে আসবে তা তিনি নিশ্চিত করে বলতে না পারলেও একথা হলফ করে বলেছেন যে, চলমান রুশ অভিযানে ইউক্রেনের পরাজয় এখন আর অবশ্যম্ভাবী নয়।
-
ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে: জেলেনস্কি
মার্চ ০৫, ২০২২ ০৪:৫৩ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোর জনগণকে রাশিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলার জন্য দেয়া এক ভাষণে বলেছেন, রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে। তিনি গতরাতে (শুক্রবার রাতে) জুম প্ল্যাটফর্মে ভাষণ দেন যা ইউরোপের বিভিন্ন শহরের জায়ান্ট স্ক্রিনে একযোগে প্রচারিত হয়।
-
প্রতিবেশীদের নিয়ে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই: পুতিন
মার্চ ০৪, ২০২২ ২২:৪৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “প্রতিবেশীদের নিয়ে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। সম্পর্কের অবনতি ঘটে এমন কোনো পদক্ষেপ প্রতিবেশী দেশগুলো নেবে না বলে তার সরকার মনে করে। আমি মনে করি, কীভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা করা যায় এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায়, সবার সে বিষয়ে ভাবা উচিত।”