নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় ন্যাটোর অনীহা, ক্ষুব্ধ জেলেনস্কি  
https://parstoday.ir/bn/news/world-i104784-নো_ফ্লাই_জোন_প্রতিষ্ঠায়_ন্যাটোর_অনীহা_ক্ষুব্ধ_জেলেনস্কি
ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠার আহবানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সাড়া না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০২২ ০৫:৫২ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
    প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠার আহবানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সাড়া না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল (শুক্রবার) শেষ বেলায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেলেনস্কি বলেন, আজকে ন্যাটো শীর্ষ সম্মেলন ছিল, এটি একটি দুর্বল ও বিভ্রান্ত শীর্ষ সম্মেলন। এটি এমন একটি সম্মেলন ছিল যেখানে একথা পরিষ্কার হয়েছে যে, ইউরোপের স্বাধীনতা রক্ষার লড়াইকে সবাই এক নম্বর লক্ষ্য হিসেবে বিবেচনা করছে না।"

প্রেসিডেন্ট জেলেনস্কি নো ফ্লাই জোন গঠনের জন্য পশ্চিমা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন

প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, "নো ফ্লাই জোন গঠনে অস্বীকৃতি জানিয়ে আজকে ন্যাটো জোটের নেতারা ইউক্রেনের শহর এবং গ্রামগুলোর ওপর আরো বোমাবর্ষণের সবুজ সংকেত দিয়েছেন। আজকের পর থেকে যত মানুষ মারা যাবে তারা সবাই আপনাদের কারণেই মরবেন, এসমস্ত মানুষ মারা যাবে আপনাদের দুর্বলতা ও অনৈক্যের জন্য।"

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। তিনি দাবি করেন, পূর্ব ইউক্রেনের দোনবাস এলাকার রুশ বংশোদ্ভূত লোকজনের ওপর গণহত্যা বন্ধের লক্ষ্য নিয়ে অভিযান শুরু হয়েছে। পুতিন বলেন, দোনবাস এলাকার জনগণ গত আট বছর ধরে চরম দুর্ভোগ এবং গণহত্যার শিকার।#

পার্সটুডে/এসআইবি/৫