রাজধানী ঢাকায় টিপু হত্যাকাণ্ডে স্ত্রীর মামলা
টিপু হত্যাকাণ্ড: মামলা হয়েছে, বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে র্যাব
-
টিপু হত্যা
বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজাহানপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় আজ মামলা করা হয়েছে। জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন।
এদিকে টিপু হত্যার বেশ কিছু আলামত ও তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে করছে বলে জানিয়েছে। আজ (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাবের র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
অন্যদিকে, শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনানে'র শান্তিবাগের বাসায় চলছে শোকের মাতম। শোকে অনেকটাই নির্বাক সামিয়ার মা হোসনে আরা। তিনি এখন তাঁর প্রিয় সন্তানের লাশের অপেক্ষায়। শোকে কাতর এই মা বলেন, ‘বিচার চাই না। শুধু মেয়ের লাশ আমাকে পৌঁছে দিলেই হলো।’ আর সামিয়ার বাবা মো. জামাল উদ্দিন বলেছেন, ‘কার শাস্তি চাইব? বিচার নাই, বিচার কার কাছে চাইব?’ আমরা নিরীহ মানুষ। বিচার চাইলে আল্লাহর কাছে চাই। তিনিই বিচার করবেন।’ জামাল উদ্দিন এখন মেয়ের লাশ পেতে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে অপেক্ষা করছেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।