কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, ফলপ্রসু আলোচনার দাবি ইসির
https://parstoday.ir/bn/news/bangladesh-i130992-কমনওয়েলথ_পর্যবেক্ষক_দলের_সঙ্গে_নির্বাচন_কমিশনের_বৈঠক_ফলপ্রসু_আলোচনার_দাবি_ইসির
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী বিদেশী নানা মহলে রয়েছে মিশ্র আলোচনা। বিদেশীরা কোন দেশের আভ্যন্তরীণ নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। কিন্তু তারা নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিতের জন্য পর্যবেক্ষণ করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী বিদেশী নানা মহলে রয়েছে মিশ্র আলোচনা। বিদেশীরা কোন দেশের আভ্যন্তরীণ নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। কিন্তু তারা নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিতের জন্য পর্যবেক্ষণ করে।

এরই অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে সার্বিক প্রস্তুতি জেনেছে কমনওয়েলথ সদরদপ্তরের নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল। অন্য অংশীজনের সঙ্গে বসে লন্ডনে ফিরে প্রতিবেদন দেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবেন তারা। তবে নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলেই জানান প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো।

আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সকালে চার সদস্যের প্রতিনিধি দল সভা করে। তফসিল ঘোষণার চার দিনের মাথায় সফরররত প্রতিনিধি দলের সঙ্গে পূর্বনির্ধারিত এ বৈঠক হয়। এতে সিইসিসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো, পলিটিক্যাল অ্যাডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও এসিসটেন্ট রিসার্চ অফিসার সার্থক রায় অংশ নেন।

প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো জানান, প্রি ইলেকশন এসেমেন্ট মিশনের সহকর্মীদের নিয়ে শনিবার বাংলাদেশে এসেছে।  নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়নে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের যেকোনো দেশে অবজার্ভ করতে প্রতিনিধি পাঠানো এক ধরনের প্রথা। ২২ নভেম্বর এই দলটি চলে যাবার কথা। তারপর কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেবেন তারা।

এদিকে, বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, সাংবাদিকদের জানান,নির্বাচন পদ্ধতি, ভোট প্রয়োগসহ সুষ্ঠু নির্বাচনে, রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে, কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।  নির্বাচনী কর্মপদ্ধতি,আইন-কানুন ও বিধি-বিধান নিয়েই তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব।#

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।