ঢাকার বাইরেও আশুরার শোক মিছিলে অংশ নিয়েছে বহু মানুষ
https://parstoday.ir/bn/news/bangladesh-i22765-ঢাকার_বাইরেও_আশুরার_শোক_মিছিলে_অংশ_নিয়েছে_বহু_মানুষ
বাংলাদেশের রাজধানী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও আশুরা উপলক্ষে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শোক মিছিলে বিভিন্ন শ্রেণী-পেশার বহু মানুষ অংশ নেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ১২, ২০১৬ ১৭:০৪ Asia/Dhaka
  • ঢাকার বাইরেও আশুরার শোক মিছিলে অংশ নিয়েছে বহু মানুষ

বাংলাদেশের রাজধানী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও আশুরা উপলক্ষে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শোক মিছিলে বিভিন্ন শ্রেণী-পেশার বহু মানুষ অংশ নেন।

রাজধানী ঢাকার পাশাপাশি খুলনা, যশোর ও চট্টগ্রামে বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলার দেবহাটা, পারুলীয়া, নূরনগর এবং সিলেটের পৃথিমপাশায় শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শোক মিছিলের আয়োজন করা হয়েছিল বগুড়া ও রাজশাহীতেও। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন ইমামবাড়া থেকে এসব মিছিল বের হয়। শোক মিছিলের পাশাপাশি আশুরার শিক্ষা নিয়েও আলোচনা করা হয়েছে।#

পার্সটুডে/আবুসাঈদ/সোহেল আহম্মেদ/১২